এতো সন্ত্রাস বিক্রমপুরে ছিল না। মুন্সীগঞ্জের চরাঞ্চলে সন্ত্রাস ছিল। বাকী ৪টি উপজেলায় সন্ত্রাস ছিল সহনীয়। মুন্সীগঞ্জ শহরে সমস্যা আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধুর বডিগার্ড জেলা সভাপতি মহিউদ্দিন আহমেদের পারিবরিক দ্বন্দ্ব সংঘাত। পারিবারিক সংঘাতে এক ভাতিজা তাপস নিহতও হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রতিটি উপজেলায় তীব্র সন্ত্রাস বিরাজ করছে। অধিকাংশই রাজণৈতিক। কোথাও আওয়ামীলীগের আভ্যন্তরীণ কোন্দল। কোথাও বিএনপির বিরুদ্ধে প্রতিহিংসা আবার কোথাও ক্ষমতাসীনদের দখল, চাঁদাবাজি ও লোটপাট। সামগ্রিক সন্ত্রাসে মুন্সিগঞ্জ সদর শীর্ষে কারণ চরাঞ্চলের আধিপত্য বিস্তার। দ্বিতীয় অবস্থানে শ্রীনগর উপজেলা। এখানে কতিপয় নেতা নিজস্ব বাহিনী গঠন করে চাঁদাবাজি, দখল, সরকারী গাছ কাটা, জমি দখল। এদের পৃষ্ঠপোষকতা করছেন এমপি মহোদয় নিজে। মুন্সীগঞ্জ সদরের এমপি অনেকটা চুপচাপ, এখানে ইদ্রিস আলী এমপি হলেও সভাপতির কাছে তার পাত্তা নেই। সম্প্রতি নেতা হতে চাচ্ছেন মুন্সীগঞ্জ -২ এর এমপি সাগুফতা ইয়াসমীন এমিলি। তার এলাকায় পড়েছে মাওয়া ঘাট। এখানে সন্ত্রাস ও মাদক সমস্যা রয়েছে। তবে কেউই মুন্সীগঞ্জের সন্ত্রাস, দখল, চাঁদাবাজি দমনে আগ্রহী নয়। ফলে পুলিশও আগ্রহী নয় এসব নির্মুলে।
বিক্রমপুরের প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে সন্ত্রাস-চাঁদাবাজি
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।