somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমপি সমাচার: পাঁচ-টপ এমপি

২২ শে জুলাই, ২০১১ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুন্সীগঞ্জ বিক্রমপুরের এক উপজেলায় গিয়ে শুনলাম ৫-টপ এমপি শব্দটি। মানে কি জানতে চাওয়াতে জানালো; তাসের জুয়া খেলায় নাকী সর্বনিম্ন তাস হল ৫টপ। অর্থাৎ কেউ যদি দুই তিন আর পাঁচ নম্বর যুক্ত তিন তাস পায় তাহলে তার কোন সম্ভাবনা থাকে না। তাই তাঁরা তাদের এমপিকে বানিয়েছে ৫টপ এমপি। এক ছাত্রলীগের সাবেক বড় নেতা বলল, আগামী নির্বাচনে সারা বাংলাদেশে যদি ২৯৯টি আসন আওয়ামীলীগ পায় তাহলেও এই কেন্দ্রে ওনি ফেল মারবেন। আমি বলি, ভুতের মুখে রাম নাম। আপনি না আওয়ামীলীগের বড় নেতা? নেতা বললেন, আমি এবং লোকজন তাই জানে। কিন্তু এমপিতো প্রকৃত ও ত্যাগী নেতাদের নেতা মনে করেন না। যারা মালপানি যোগান দিতে পারেন তারা জামাতের হলেও তাদের সম্মান দেন। নেতা আমাকে একটি ম্যাগাজিন দিলেন দেখতে। বঙ্গবন্ধু পরিষদের স্মরণিকা। প্রচ্চদের একপাশে বঙ্গবন্ধুর ছবি আরেক পাশে দাড়ি-টুপিওয়ালা এক লোক। দেখালেন ওনি জামাতের নেতা। তাঁর টাকায় ম্যাগাজিনটির দুটি সংখ্যা বের হয়েছে। পাশে একলোক বলল, আরে গাই এমপি। জানতে চাইলাম আপনি কি করেন? এক লোক বলল, পল্লী বিদ্যুতে চাকরী করে। জানতে চাই, আপনার বাড়িতো এই এলাকায় নয় আপনি খেপলেন কেন? তাতে কি? আমার গ্রাহকতো এই এলাকায়। গ্রাহকদের অভিমত থেকেই বলছি। এই এলাকার প্রধান সমস্যা কি? কয়েকজন মিলে যা বলল, তাহল: বহু এমপি সৃষ্টি হয়েছে। এমপির কোন নিয়ন্ত্রণ নেই। সন্ত্রাস করছে তথাকথিত পাতি নেতারা। আর কিছু নেতা জড়িয়েছে ড্রাগ ব্যবসায়।
জানতে চাইলাম, ইউপি নির্বাচনে তো আওয়ামীলীগ ভালই করেছে? তারা জানাল, এই উপজেলায় এমপির প্রার্থী জিনেছে চৌদ্দতে তিন জন। বিএনপি ছাড়া বাকীরা বিদ্রোহী আওয়ামীলীগ। সদর ছাড়া সবচেয়ে খারাপ অবস্থা কোন এলাকায়? যে ইউনিয়নের নাম বললেন, সেই এলাকায় গিয়ে কয়েকজনের সাথেই কথা বলতে চাইলাম। কেউ কিছু বলতে নারাজ। এর মধ্যে এক নেতা এসে বলল, আপনি কোন পত্রিকার? বললাম. . . । নেতা বলল, এখানকার মতো শান্তিপূর্ণ কোন এলাকা নাই। এখানে কোন সমস্যা নাই। আপনি চলে যান। মামায় শুনলে ঝামেলায় পড়বেন। ঝামেলায় না পড়ে চলে গেলাম মাইল দুয়েক দূরে। শুনলাম ব্যাপক চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজীর কথা। রাস্তার, হাসপাতালের গাছ কেটে নিয়ে গিয়েছে। হাসপাতাল দখল করে নিয়েছে। এক মুক্তিযোদ্ধার সাথে দেখা হলো। তিনি বললেন, তিনি কিছু বলবেন না? দুদিন পড়ে আসুন আমার শরীর অসুস্থ্য। আমি মুক্তিযোদ্ধাদের ক্লাবটিতে কিছুক্ষণ অপেক্ষা করে চলে এলাম। বহু আওয়ামীলীগের নেতাই সন্ত্রাসীদের হাতে নাজেহাল হয়েছে। এই এলাকার নব নির্বাচিত চেয়ারম্যান বললেন, আমি তো এমপির বিরুদ্ধে নির্বাচন করে জিতেছি। আমিতো বঙ্গবন্ধুর সময় থেকে আওয়ামীলীগার। আর এবার নির্বাচিত হলাম, আওয়ামীলীগের বিদ্রোহী হিসাবে। এমপির প্রশ্রয়ে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছে।
ফেরার সময় হয়ে গেছে...
ধাধা: বলুন তো বিক্রমপুরের এই এমপির নাম কি?

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×