
বাংলাদেশ সিভিল সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের হার্ভাড কেনেডি স্কুলের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ১৩ সপ্টেম্বের যুক্তরাষ্ট্রের হার্ভাড কেনেডি স্কুলে সম্পাদিত এ চুক্তিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও হার্ভাড কেনেডি স্কুলের সিনিয়র এসোসিয়েট ডিন ডেবরা ইলস।
এ চুক্তির আওতায় ২০১৬-২০১৭ অর্থবছরে সরকারের র্ঊধ্বতন কর্মকর্তাগণ হার্ভাড কেনেডি স্কুলে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, উচ্চ শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
গত বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করনে। এ প্রেক্ষাপটেই হার্ভাড কেনেডি স্কুলের সাথে এ সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।
তথ্য ও ছবি সুত্র : দৈনিক জনকন্ঠ
প্রশ্ন হলো এতে করে কি জন প্রশাসনের ঘুষ ও দুর্নীতি বাড়বে না কমবে । দক্ষতা কতখানি বাড়বে সেতো দেখা যাবে অনেক পরে কিন্তু প্রথমেইতো প্রতিযোগীতা শুরু হয়ে যেতে পারে চান্স পাওয়া নিয়ে কাকে ডিঙ্গিয়ে কে আমিরিকা যেতে পারে!!!
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




