somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নময় আগামীর লক্ষ্যে চ্যানেল আগামীর এক স্বপ্নীল পথচলা!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শরতের আকাশে মেঘ জমে আছে যেন থোকায় থোকায়, কাশফুলগুলো যেন মনের আনন্দে দোল খাচ্ছে, এসব দৃশ্য দেখতে দেখতে হঠাৎ কাজী নজরুলের ১টা কবিতা ভীষণ মনে পড়ছে----

“আজ সৃষ্টি সুখের উল্লাসে–
মোর মুখ হাসে মোর চোখ হাসে
মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।”


ঠিক তাই। পৃথিবী তে টিকে থাকতে হলে প্রকৃতির প্রত্যেকটা রহস্যের উর্ধ্বে গিয়ে হলেও কিছু না কিছু সৃষ্টি করতেই হবে, যার কোন বিকল্প নেই।

আর যদি সেটা হয়~ সাহিত্য জগত নিয়ে তাহলে তো খুবই মজা। আবার যদি সেটা হয় কচি কাচাদের নিয়ে তবে তো আর কোনো কথাই নেই। শুধু আনন্দ আর আনন্দ। সৃষ্টি করবার উল্লাসের আনন্দ।।

আর সেইসব ছোট্ট ছোট্ট শুভ্রতায় মোড়ানো সদ্য পথচলা শুরু করা বাচ্চাদের সাহিত্য সংক্রান্ত লেখালিখি কিংবা তাদের মনের ভাব অবাধে প্রকাশ করবার একটা প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বজয়ের স্বপ্নে মেতে উঠবার প্রয়াসেই ২০১২ সালে ছোট্ট ছোট্ট পায়ে চলা পায়ে চলা শুরু করেছিলো বাংলাদেশের প্রথম ও একমাত্র টিনেজারদের ( শিশু কিশোর সংক্রান্ত ) জন্য তৈরি করা অনলাইন নিউজ পোর্টাল ' চ্যানেল আগামী '।

ছোট্ট কিছু স্বপ্নবাজ তরুণদের সঙ্গে নিয়ে সৃষ্টি করা সেই ছোট্ট নিউজ পোর্টাল ' চ্যানেল আগামী ' যেন আজ দেশ ও পৃথিবীর সকল শিশু কিশোরদের আগামী নিয়ে স্বপ্ন সাজাচ্ছে। সুন্দর মনের সেইসব ছোট্ট জীবন্ত লেখকগুলোর শুভ্র কলমের ছোঁয়ায় যেন প্রতিভা বিকাশের এক দারুণ মাধ্যম হয়ে উঠেছে এ ' চ্যানেল আগামী '।

শুধুমাত্র লেখালিখি সংক্রান্ত কাজের গন্ডির মধ্যে আমাদের এই চ্যানেল টি সীমাবদ্ধ নেই। এটি তরুণদের অন্যান্য সৃষ্টিশীল কাজের ও অংশীদার। এই যেমন, অনেকে গান করে কিংবা ভালো অভিনয় করে তাদের জন্য রয়েছে আমাদের ওয়েব সিরিজ কিংবা শো। যেগুলো আমাদের ওয়েবেই প্রচারিত হয়। গতোবছর বই মেলায় প্রকাশিত এক ঝাঁক তরুণ প্রতিভাবান লেখকদের গল্প নিয়ে চ্যানেল আগামীর ' একুশ গল্প ' বইটি যেন উজ্জ্বল স্বপ্নময় ভবিষ্যতেরই অংশভাগ ফুটিয়ে তুলেছিলো।

আমাদের এ সমাজে হরহামেশাই নানান প্রতিভাবান ব্যক্তিত্ব প্রকাশিত হয়, তারা অনেকেই অনেক কষ্টের পর নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পায়। ছোট্ট ফুলের মতোন পবিত্র শিশুকিশোররা জীবনের প্রথমদিকেই যদি এমন প্রতিভা দেখানোর জন্য অব্যক্ত কষ্ট সহ্য করে, তাহলে এ পৃথিবীতে কবে যেন প্রতিভা তৈরীই বন্ধ হয়ে যায়। সমাজের প্রত্যেকটি কোনা থেকে প্রত্যেকটি সুন্দর প্রতিভা খুঁজে বের করার অঙ্গীকার নিয়েই কাজ করে যাচ্ছে এই আগামীর তরুণেরা। স্বপ্ন দেখছে এক সুন্দর পৃথিবী সাজানোর, প্রত্যেকটা শিশু কিশোর যেন নিজের ব্যক্তিত্ব, নিজের সুন্দর সত্বা ধারণ করে শেষ মুহূর্ত পর্যন্ত পৃথিবীকে তাদের প্রতিভা দিয়ে সাজাতে পারে, সেই স্বপ্ন যেন আমাদের শক্তি জোগায়।

হারিয়ে যাওয়া শৈশবটিকে যন্ত্রের জঞ্জালের মধ্যে খুঁজতে, আর রাতের আঁধারে লুকিয়ে থাকা রুপকথাকে অভয় দিয়ে সবার সামনে ফিরিয়ে আনতে অনেক অ-নে-ক হাত দরকার। আমাদের আগামী তোমাদের জন্য কিন্তু সে হাত টা বাড়িয়েই রেখেছে। শুধু ভালোবাসা রেখে এই হাত খানা একবার ধরো।

আর তোমার সেই নীল আকাশে রঙধনু সাজানোর স্বপ্ন গুলোকে সার্থক করতে তুমিও হতে পারো আগামীর পথের সারথি; আগামীরই একজন।

“ সবাই একসাথে সৃষ্টি সুখের উল্লাসে মেতে থাকতেই… তোমার/ তোমাদের অপেক্ষায়~~ চ্যানেল আগামী পরিবার”....

©
মূল লেখক : ইভান পাল।
পরিমার্জনায় : নাহিদ আহসান।
সৌজন্যে : চ্যানেল আগামী

সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×