বড্ড ক্লান্ত হয়ে গেছি!
দুঃসংবাদ আর নিতে পারছি না।
চোখের ঝর্ণায় এখন আর অশ্রু ঝরে না।
সারা দেহে অবসাদের কারখানা বাসা বেঁধেছে।
ধরণীর ক্যানভাস জুড়ে লাখ লাখ লাশের মিছিল
ভয়াল গগন বিদারী আর্তনাদে কাঁদছে গোটা বিশ্ব।
এক এক করে পুরো পরিবার চলে যাচ্ছে ওপারে
স্মৃতি আঁকড়ে ধরে কান্নার মতো কেউ থাকছে না।
এ্যম্বুলেন্সের ক্লান্তিহীন ছুটে চলায় পিষ্ট হচ্ছে রাজপথ,
হাইড্রোলিক হর্নের আওয়াজে নির্ঘুম জেগে রয় শহর।
অস্ত্রের বাহাদুরি নেই তবুও লাশে লাশে বেসামাল ধরা
সুনশান-নিস্তব্ধতায় থমকে আছে তথাকথিত সভ্যতা।
বিশ্ব ত্রাস বিশ্ব মোড়ল সব অজানা আতঙ্কে দিশেহারা
আজ কেই নাই সান্ত্বনার বাণী নিয়ে পাশে দাঁড়ানোর।
যাদের এক ধমকে সারা জাহান ভয়ে থর থর কাঁপে
তারা নিঃস্ব ভিখারির মতো আকাশে তাকিয়ে কাঁদে।
ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে খাবার বিলাসী মানুষ
মায়ের স্তনে দুধ নেই; শিশুর কান্নায় ভারী আকাশ।
একটার পর একটা দুঃসংবাদ ইথারে ভেসে আসছে
কষ্টের বরফ চাঁপায় আটকে যাচ্ছে শত সুখের স্মৃতি।
ঘাতক সাম্রাজ্যবাদীদের যাঁতাকলে পিষ্ট ছিল ধরণী
হয়তো কোটি কোটি নিঃস্বের আর্তনাদে এই করোনা!
তোমার অশান্ত চিত্ত শান্ত করো হে দয়াময় ক্ষমাশীল
সব পাপাচার থেকে ক্ষমা চাই; একটি সুসংবাদ চাই।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




