somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Subdeb ghosh
হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

নির্ঘুম রাত

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতের সাথে সম্পর্ক আমার
অনেক পুরানো,
ইদানিং আমার রাত শেষ হতে
চায় না। এ যেন এক
অন্তহীন রাত।
আমার এই কস্টের রাত
শেষ হবে নাকি কোনদিন???
প্রকৃতির নিয়মে যখন ভোর হয়
তখনো আমাকে জড়িয়ে থাকে
এই অন্তহীন রাতের নিকষ
কালো আঁধার।
বুকের ভিতরটা কস্টের আগুনে
জ্বলে পুড়ে ছারখার,
আর কত পুড়বে আমি নিজেও
জানি না।
তোমাকে হারানোর কস্ট
আমার ভেতরে জ্বলন্ত
আগ্নেয়গিরির মতো
বিরামহীন তপ্ত লাভা উদগীরন
করে চলেছে।
রাত জেগে থাকাটা এক
সময় অভ্যাস ছিল,
ইদানীং বদভ্যাসে
পরিনত হয়েছে,
মোবাইল হাতে নিয়েই প্রথমে ঘড়ির দিকে তাকাই,
১১ঃ৩৩ বাজে,
মনে মনে খুশি হই এই ভেবে যে ১২ঃ০০ টা পর্যন্ত অনলাইনে থাকা যাবে,হাতে ২৭ মিনিট আছে। মোবাইলের প্রেমে হাবুডুবু খেয়ে আবার যখন ঘড়ির দিকে তাকাই তখন
দেখি ১২ঃ০৭,
আহা! ভুল হয়ে গেল কি যে করি??পরক্ষনেই স্বীদ্ধান্ত নিয়ে নেই মিল মিল ১২ঃ৩০ শে শুয়ে পড়বো, তারপর আবার কোন না কোন চিন্তায় সময়টা আর আমার অনুকূলে থাকে না।
কিছুক্ষন আগে রুম থেকে বের হয়েছি রাতের শেষ
সিগারেট টানার জন্য।
খালি গায়ে হাফ পেন্ট
পড়া অবস্থায়।
হাতে সিগারেট পকেটে লাইটার। রুম থেকে বের হয়ে সিগারেট ঠোঁটে নিয়ে পকেটে হাত দিয়ে দেখি লাইটার নেই।
কেমন যেন একটু বিরক্ত লাগলো??
কারন রুমে ঢুকলেই দরজাটা কুওওওত করে আওয়াজ করবে আর বাবা টের পেলেই, পাইকারি বয়ান দিবে।
সিগারেট খেতেই হবে তাই আবার রুমে ফিরলাম,
কিন্তু লাইটার রুমে নাই, মোবাইলের আলোতে বিড়ালের মতো শব্দহীন ভাবে কিছুক্ষন খোঁজাখুঁজি-ও করলাম।
না লাইটার নাই।
আমাদের রান্নাঘর বাহিরে,
চিন্তা করলাম ওখানে দিয়াশলাই
পাওয়া যাবে,
কিন্ত না নাই।
তিক্ত বিরক্ত হয়ে বাহিরেই বসে আছি, লক ডাউন চলে রাস্তায় কুকুর ছাড়া আর কিছুই নেই, গুটি পায়ে নিজের অজান্তেই
বাড়ির বাহিরে চলে আসছি, একটা কুকুর পায়ের সামনে দিয়ে দৌড়ে গেল,
একটু ভয়ের মতো লাগছে।
বাড়ির ভিতর ঢুকে যাবো তখন শুরু হয়েছে নাটক,
কুকুরটি আমাকে বাড়ির ভিতর ঢুকতে দিচ্ছে না???
কেমন যেন করছে??
প্রথমে ভাবলাম লক ডাউনে সে হয়তো রাস্তায় খাবার পায়নি তাই এমন করছে,
তাকে খাবার দেওয়ার একটা
চিন্তাও মাথায় এলো।
কিন্তু না সে আমাকে
ভিতর ঢুকতে দিচ্ছে না,
কেমন যেন হিংস্র চোখ।
পরক্ষনেই পকেটে হাত পড়লো,
বড়ই অদ্ভুত লাগলো,
লাইটার আমার পকেটে।
সিগারেট জ্বালালাম,
কেমন যেন গুংগানি মার্কা একটা আওয়াজ করে
কুকুরটি হারিয়ে গেল।
সিগারেট জ্বালিয়ে ফুঁকতে
ফুঁকতে চিন্তা করতেছি এটা
কি আমার অবচেতন মনের কল্পনা???
নাকি আধো অদৃশ্য কিছু??
রাত প্রায় শেষ ভোঁর হতে বাকি আছে আর মাত্র কয়েক ঘন্টা
জানি না, এই কঘন্টা
কিভাবে কাটবে???
আজকের রাতটা তো কেটেই গেল, কাল কি হবে???
কতগুলো রাত আর আমাকে ঘুম ছাড়া পার করতে হবে????
অসহ্য লাগছে
ফেসবুকের নীল-সাদা পৃস্ঠাগুলো আর ভাল
লাগছে না।
অসহ্য,তিক্ত,বিরক্ত,
তার পরও অপেক্ষাই আছি জীবনের নতুন স্বপ্নের।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×