somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথোপকথন _বিরহ_জিতে_যায়-

২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

--- ক্রিং ----ক্রিং ---- ক্রিং ---
-- হ্যালো, কাকে চাই এতো রাতে ??
নিশ্চয় ধ্রুবের সাথে কথা বলছি ?
কে আপনি ??
আমি, অনু।
অনু !
-- হুমম, অনু,
কলেজে তোমার লেখা কবিতা পড়ে যার সময় কাটতো।
হুমম এবার চিনতে পেরেছি, মায়া হরিণীর মতো
চঞ্চলা মেয়েটি।
আবার সেই প্রশংসা ??
যোগ্য বেদীতে যে যোগ্য ফুল নিবেদন করতে হয়।
আমি তো দেবী নই,
রক্তে মাংসে গড়া মানুষ।
তবুও যে সে কারো আরাধ্য ।
এখনও ভুলতে পারনি তুমি ??
কি করে ভুলি বলো ?
অস্তিত্ব জুড়ে যার বসবাস ।
তুমি কি পেরেছো ভুলতে ?
তবে কেন গভীর রাতে
ফোন করছো ?
আমার কথা বাদ দেও ,
তারপর বলো কেমন
আছো ?
লেখালেখি কেমন চলছে ?
আছি নিজের মতো করে বেশ। আর লেখালেখি ??
এই তো রাত জেগে কাগজের বুকে কাটাছেঁড়া ।
তোমার রাত জাগা অভ্যাসটা বেশ পুরোনো,
আজও ছাড়তে পারনি।
জীবনের অনেক কিছুই তো ছেড়ে দিলাম,
এটুকুও যদি না রাখি তবে নিজস্বতা বলতে কি
থাকে বলতে পারো ?
এমন নিজস্বতা যে শরীরে সর্বনাশ ডেকে আনবে ।
সর্বনাশ !
ঝড়ে যার ঘর ভেঙে গেছে,
তার আবার
ঘর ভাঙার ভয় কি বলো ?
তবুও জীবন কে সবাই ভালোবাসে ।
যে জীবন স্বপ্ন ভেঙে থমকে দাঁড়ায়,কতটা
অর্থহীনতায় সে পর্যুদস্ত হয় তা কি জানো ??
আজ তোমার কি হয়েছে ধ্রুব ?
অনু, তুমি কখনও সন্ধ্যাতারা দেখেছো??
দেখেছো কেমন পান্নার মতো শান্ত সবুজ চোখের জলের মতো টলটল করে নিভে যায়
রাত্রির কোলে?
আজ তোমাকে ভীষণ অশান্ত লাগছে কেন ধ্রুব ?
অনু, মানুষ যদি একবার বুঝতে পারে তার হাড়ের মধ্যে অনিবার্য একাকিত্ব পেয়ে বসেছে,
সে জীবন যে বড় বেদনার। এই জীবন টেনে নিতে আর ভালো লাগছে না আমার ।
এখন চারিদিকে দেখি শুধুই বিষন্নতা।
একটু শান্ত হও ধ্রুব ।
অনু, স্বপ্ন যাকে দেখালে, তাকে গ্রহণের দায়িত্ব কেন এই ভাবে অস্বীকার করলে ??
তোমার এমন পাগলামি মানায় না ধ্রুব। তোমার অস্তিত্ব ভুলে গেলে চলবে না।
নিজের সৃষ্টির মাঝে খুঁজে নেও এই আমাকে।
আমি যে আর পারছি না অনু । আমি কি আর
কখনই স্বাভাবিক জীবন ফিরতে পাবো না??
সত্যি সত্যিই কি তুমি আমার জীবন থেকে
হারিয়ে গেলে??
না ধ্রুব আমি হারায়নি তোমার জীবন থেকে,ঘৃণা আর ভালোবাসা এক সাথে
থাকতে নেই ।
তাই আপন মনে দূরত্ব গড়ি।
অনু, সব সৃষ্টি আর সৌন্দর্যের মাঝে লুকিয়ে
থাকে ধ্বংসের বীজ।
সব ধ্বংসের মাঝেই থাকে
নির্মানের কলরব ।
তবে কেন তুমি পারো না
ধ্বংসের মাঝে আবার সুন্দরে ভরিয়ে দিতে ?
আজকাল বড্ড দার্শনিকের মতো কথা বলতে
শিখেছো দেখছি।
আচ্ছা অনু, আজ তোমার ওখানে খুব জ্যোৎস্না
উঠেছে তাই না ???
আমার এখানেও বসন্ত
এসেছে।
গাছে গাছে হাজারো রঙিন ফুল, বন জোছনায় প্রকৃতি যেন রূপের রাণী সেজেছে।
শিশিরের গন্ধ জড়ানো তোমার কণ্ঠ আজ যেন নিশিকে আহবান করছে নতুনের অবগাহনে!
আবার কবিত্ব ??
কবিত্ব নয় অনু,
অন্ধকারে অন্ধকার ঘষে
যতবার আলো জ্বালাতে চেয়েছি , ততবার
নিজের মাঝে নিজেতে
পরাজিত হয়েছি।
আজ বড্ড ক্লান্ত ।
মনে হয় এ জীবন যেন অবিন্যস্ত কোন গাংশালিকের।
ধ্রুব, আজ তোমাকে খুব
অচেনা লাগছে ।
অনু, জীবনের বিলাসিতা ভুলে নিঃসঙ্গ দূর করবার ব্যর্থ প্রয়াসে আজ আমি পথ ভোলা
এক পথিক।
জীবনের পুরোনো পথে যতবার
ফিরে যেতে চেয়েছি ততোবার আমি পথ হারিয়েছি
পথের বাঁকে।
ভুলটা আমার ছিল ধ্রুব।
অনু, আমাদের কারো কারো ভুল হয় বলেই
ভালোবাসার বিরহে ফোটে নীল পদ্ম, জীবন হয় নিস্তরঙ্গ।
আমাকে ক্ষমা করো ধ্রুব !
আমি অবুঝের মতো তোমার মাঝে তুলেছিলাম প্রণয়ের ঝড়। এ আমি কি ভুল করেছি !
অনু, আরেকটিবার আমরা কি ভুল করতে পারি না??
ভুলে ভুলে আমরা কি পারি না শীতের শেষে পাতা ঝরিয়ে প্রতিটি শাখা প্রশাখায় ফুল
ফোটাতে??
ধ্রুব, পথিক যে পথ একবার পিছে ফেলে যায়,
সে পথ বড্ড অচেনা হয়ে যায় । ইচ্ছে থাকলেও আর
ফেরা হয় না।
অনু,আমার প্রাণের মাঝে কোন সে পথিক গেয়ে
ওঠে গান, সেই সুরেতে জীবন আমার হয়েছে নিঃস্প্রাণ ।
ধ্রুব, নিজেকে বদলে ফেলো, নিজের মধ্যে নিজেকে টুকরো টুকরো করে ভেঙে নতুন করে
গড়ে তোল স্বপ্নের ইমারত ।
অনু, স্বপ্নের কোলাহলে জীবন যেমন সুরেলা হয়,
ঠিক তেমনই দুঃস্বপ্নের স্তব্ধতায় দুর্নিবার আকাঙ্ক্ষার মৃত্যু হয়।
অনেক রাত হলো ধ্রুব,
এখন ঘুমিয়ে পড়ো।
ঘুম !
সে আমার তপস্যার যুদ্ধক্ষেত্র বলতে পারো,
ভালো থেকো।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×