somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের সত্য

০৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব কিছুই মানুষের অভ্যেস হয়ে যায়।
জীবনের সাথে জড়িয়ে গেলে ঠেলে ফেলতে পারে না,আর ৷
আমার গল্পের নায়ক অনু
সেও এতটা বছর
কাটিয়ে দিলো ৷
অনু অবাক হয়ে দেখে সাতষট্টি বছরের লোকটা ঠিকঠাক রিকশাটা চালিয়ে নিয়ে যাচ্ছে ৷
দুপুরের রোদে দর দর করে ঘাম ঝরছে, তবুও সে থামছে না ৷
কাঁপা হাতটা শক্ত হয়ে আসে আরো ৷
মানুষ, নিজের জীবনের সবকিছু মেনে নিয়ে পথ চলে, চলতে হয় তাকে
রিকশা চালকের শারীরিক কষ্ট আর অনুর মানসিক কষ্টের মাঝে কোন পার্থক্য নেই ৷
কষ্টের রিকশাই টেনে গেলো সারা জীবন ৷বিরাট এক শূন্যতার ভেতর হাঁতড়িয়ে ফিরেছে নিজেকে ৷
দুঃখের ভারী বোঝাটা টেনে নিয়ে গেছে এতটা জীবন ৷
বদলে ফেলতে পারতো ৷ অনেকে বদলে ফেলে ৷ ছিঁড়ে ফুঁড়ে বেরিয়ে যায়।
নিজের মতো করে জায়গা করে নেয় ৷
সেটা যেমনি হোক, নতুন করে বাঁচতে শেখে ৷অনু তা পারেনি ৷
এক সময় অস্থির ভাবে ছুটে বেড়িয়েছে,খেয়ালি করেনি ৷
সব ঠিক হয়ে যাবে একদিন ৷
সতেরোটা বছর সে আশায়
কুড়ে কুড়ে মরেছে ৷
প্রায় শেষ প্রান্তে এসে দেখলো,চির রেখাটা ফাটলে রূপ নিয়েছে ৷
দূরত্ব বেড়েছে কেবলি ৷
জীবনের চিত্রনাট্যটা আগে থেকেই লিখা থাকে ৷
আর বদলালো যায়না কিছুই ৷
কেবলি বেড়ে উঠে
কষ্টের পাহাড়,
এখন একাকী রুমে,
ঘূটঘূটে অন্ধকারের ভেতর হাঁতড়িয়ে ফেরা ৷
খোলা মাঠটা নিষ্ঠুর ভাবে তাকিয়ে থাকে ৷আকাশটাও কিছুই বলে না ৷
আজ শমসের মিঞার রিকশায় উঠতে গিয়ে কেঁপে উঠলো অনু ৷
তারচে" অধিক বয়সের লোকটা কাঁপা কাঁপা হাতে রিকশা চালিয়ে যাচ্ছে ৷
কত কঠিন জীবন
শমসের মিঞার ৷
তিনটা মেয়ে বিয়ে করে
সংসারী হয়ে গেছে ৷
তার পাশে কেউ নেই আজ ৷
আমরা শুধু নিজের কষ্ট
নিয়ে জাবর কাটি ৷
কত মানুষ, কত রকমের কষ্টে জীবন কাটাচ্ছে ৷
অন্যের বড় কষ্টটার দিকে তাকালে নিজেরটা কষ্টটা, হালকা হয়ে যায় অনায়াসে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:৪৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×