somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Subdeb ghosh
হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

একই শহরে ভিন্ন দুই গ্রহ

৩১ শে মে, ২০২১ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টি হলে তোমাদের মনে কদমফুল ফোটে,
বিলাসিতা তোমাদের হৃদয় ছুঁয়ে যায়;
তোমরা ব্যালকোনিতে বসে চা খাও,
কফির উষ্ণতা তোমাদের মধ্যে একধরনের মাদকতা সৃষ্টি করে;
তোমরা রবীন্দ্রসংগীত শোনো—
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে...
আর থেকে থেকে হাত বের করে বৃষ্টি ছুঁয়ে দেখো,
বৃষ্টি তোমাদের ছুঁতে না চাইলেও তোমরা তা ছুঁয়ে দেখো;
বৃষ্টির শব্দে তোমরা ছন্দ, এমনকি তাল-লয়ও খুঁজে পাও;
তোমরা বিচারকের ভূমিকায় অবতীর্ণ হও—
রবীন্দ্রসংগীত অধিক শ্রুতিমধুর নাকি ছন্দমুখর বৃষ্টিধ্বনি অধিক শ্রুতিমধুর।
অথচ আমরা তোমাদেরই শহরে—
অনতিদূরে বসবাস করি,
আমাদের ঘরের চাল ভেদ করে বৃষ্টি পড়ে,
আমরা থালা-বাসন, আমরা জগ-বালতি—
আমরা সবকিছু দিয়েই বৃষ্টি হতে একটু বাঁচার চেষ্টা করি;
কিন্তু পারি না, বৃষ্টি আমাদের সবকিছুই ভিজিয়ে দেয়—
আমাদের কাঁথা-বালিশ ভিজিয়ে দেয়,
আমাদের কাপড়চোপড় ভিজিয়ে দেয়;
আমাদের ছোট ভাইবোন বৃষ্টিতে চুপসে যায়,
আমরা রাতে একটু ঘুমাতেও পারি না।
তোমরা সিডর-সুনামি, তোমরা হারিকেন-মাইকেলের
মতো বড় বড় সাইক্লোনকে খুব ভয় পাও,
রাতে ঘুমাতে পারো না তিতলির আঘাত-গহনে;
অথচ আমরা সামান্য বৃষ্টিতেই ঘুমাতে পারি না সমুদ্রের গর্জনে,
আর যখন আম্ফানের মতো সাইক্লোন ধেয়ে আসে নগরে,
তখন আমরা মৃত্যুর জন্যে প্রস্তুতি নিয়েই তা উপভোগ করি।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২১ বিকাল ৫:১৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×