somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছুই বদলায়নি

১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাস্কের ভেতরও বদলায়নি আমাদের আদল,
বদলায়নি জিহ্বার লোভ, লালসা, প্রবৃত্তি,
মুনাফাখোরি স্বভাব, লুটপাটের উৎসব ৷
ঠিকঠাক চলে যাচ্ছে মানুষ ঠকানোর খেলা ৷

মৃত্যুভয়ে বদলায়নি কিছুই, মন এবঙ মানসিকতা
মানবিকতা ছুঁড়ে ফেলে, নিজের আখের গোছানো
স্বার্থবাণ ছুঁড়ে গেঁথে নিই, নিজের সুখটুকু, শুধু
ক্ষমতার প্রবল সংসারে চলে, দখলবাজির স্রোত ৷

মিথ্যের রাজত্ব চলছে, নিয়মের ঘড়ির কাঁটায় ৷
পেন্ডুলামের মতো ঝুলছে, ভূখানাঙ্গা মানুষের জীবন ৷
কোটি কোটি হাত আজ, অসহায় রাজপথে ঘোরে
মৃত্যুকে অনিবার্য জেনেও বিষাক্ত বাতাসে ভাসে ৷

একজন লুটেরারও শাস্তি হয়না এদেশে,
একজন অন্যায়কারী শাস্তি পায়নি ন্যায় বিচারে
একজন মুনাফাখোর জেলের জীবন দেখেনি
কালোবাজারীর কালো হাতে উঠে এসেছে চাঁদ ৷

হ্যাঁ, রাজপরিবার ঠিকই আছে, রাজ কর্মচারীও
পাইক পেয়াদাও চলছে নিজের খুশীমতো,
রাজ অনুসারীরাও আছে ভাগভাটোয়ারা ভোগে
অন্তসার শূন্য হুন্কারে চলছে, বন্য শাসন ৷

শুধু বদলে গেছে সাধারণ মানুষের জীবন
শহর ছেড়ে যাচ্ছে মধ্যবিত্ত, নিরূপায় পথে
দু'বেলা রুটির খোঁজে নিরন্ন মানুষ কাঁদে,
খোকলা মানুষের মিছিল বাড়ছে কেবলি ৷

হাসপাতালর দূয়ারে চিকিৎসা প্রার্থীর ভীড়
রুগ্ল পিতাকে নিয়ে ঘোরে অসহায় যুবক
অথচ রাজমন্ত্রী উড়ে যায় লন্ডনে, সপরিবারে
চিকিৎসাহীন পড়ে থাকি, আমরা সাধারণ মানুষ ৷

না, কিছুই বদলায়নি, এই নির্মম করোনাকালে ৷
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×