somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Subdeb ghosh
হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

বিরূপ প্রকৃতি!

২৩ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অসহ্য গরম। রাতেও ঘর থেকে বের হলে শরীর পুড়ে যায়।শরীর জ্বলে যাচ্ছে।বাতাসটাও কেমন যেনো ভয়াবহ গরম।
পুরো শহর যেনো একটি সচল ওভেন হয়ে দাড়িয়েছে,
শৈশবের কথা মনে পড়ছে ভিষন।
গ্রামে এমন গরম দেখি নি ভর চৈত্র-বৈশাখেও।
দপ্তর দীঘি স্কুলের ভুতুড়ে আম গাছটির নিচে শুয়ে বসে সময় কাটিয়েছি অলস উদাস দুপুর।
আম পাতার চড়কি বানিয়ে বাতাসে ঘুড়িয়েছি।
দখিনা বাতাস প্রচণ্ড বেগে সব যেনো উড়ায়ে নিয়ে যেতে চায়। কি শীতল ছিলো আগত বাতাস।
যখন তখন কাঁচা আমের ভর্তার অমৃত স্বাদ নেই।
কখনও ঝিনুক দিয়ে পাতলা করে কেটে লবন আর পোড়া মরিচ ঘষে খেয়ে ফেলি। থোকা থোকা কালো জাম মসজিদের বড় গাছটায় দেখা যায়। তার সুখও কম নয়। মাঝে মাঝে সঙ্গীর খুঁজে মায়া ভরা ঘুঘুর ডাক।
ঝিঁঝিঁ পোকার বিরামহীন ক্লান্তিহীন কোন অজানায় বসে রহস্যময় ডাকতে থাকা। প্রেয়সীকে আকৃষ্ট করতে কোকিলের মিষ্টি সুর বুকের কোথায় জানি প্রেম জাগায়। সব মিলিয়ে গরমকালও যেনো অন্যরকম
উপভোগ্য ছিলো।
সেই দিন কি আর ফিরে আসবে না?
সেই সুখ কি কখনও আর পাবো না?
প্রতি বছরই যেনো গরম বাড়ছে। পুকুর কমছে।
গাছ কমছে। কংক্রিটের রাস্তা প্রশস্ত হচ্ছে। দালান কোঠা পাল্লা ধরে বেড়ে চলেছে। কিন্তু প্রকৃতির উন্নতি সাধন কই? একদিন সব যাবে। সব উন্নতি দগ্ধ হবে। কাতারে কাতারে মানুষ হারিয়ে যাবে। বৈরী পরিবেশ কখনও বলে কয়ে আসে না। কখনও একচুলও ছাড় দেয় না।
ঠিক সময় মত কড়ায় গণ্ডায় সমস্ত সুদসহ হিসেব বুঝে নেয়।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×