somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

বিপুল বটবৃন্ত
quote icon
চুড়ান্ত পতন আসছে আরো কাছে আরো কাছে
তারাচক্র বিরুদ্ধে আমার
কিন্তু হে পতন আমি অপেক্ষা করব না অতদিন
আমি রক্ত ক্ষয়রত
থাকব না মাংসের দলা গলগ্রহ মায়ের সংসারে তার আগেই
আমি শেষ বেছে নেব শেষ আমায় বেছে নিক
তিলে তিলে তা হতে দেব না
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

সৌন্দর্য

লিখেছেন বিপুল বটবৃন্ত, ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

তোমার আয়নামত চোখ,

তোমার বনভুমির স্তরে স্তরে মৌচাক, ফলের বাগান

তোমার পরনে কি শারি ছিল মনে নেই তবে,

সুগন্ধি সাবানের মোড়কের মত হলুদ ব্লাউজ

আমি তো জানতাম এটাই সুন্দর

এর নামই সৌন্দর্য ... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ২০২ বার পঠিত     ১ like!

তোমাকে দেখি নাতো, হলুদ কামরাঙা দেখি

লিখেছেন বিপুল বটবৃন্ত, ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

তোমাকে যখনই দেখি, মনে হয় আমি শহরে নাই আর

চলে যাই দার্জিলিঙ্গের কোন শীতকালীন ফলের বাগানে

অথবা গ্রীষ্মের কোন পুঁইশাকের ক্ষেতে



তোমাকে যখন দেখি, তোমাকে দেখি নাতো

হলুদ কামরাঙা দেখি, গ্রীষ্মের পুঁইশাক দেখি, দার্জিলিঙ্গের মালটা দেখি

তুমি যেন তোমার মাঝে বিশাল ফলের বাগান, সবজির আরত ... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৭৮ বার পঠিত     ৪ like!

পৃথিবীর চারিত্রিক সনদপত্র

লিখেছেন বিপুল বটবৃন্ত, ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

আইসক্রিম প্রেমিকা যারা, কে এফ সি প্রেমিকা যারা

অথবা যারা বেডরুম প্রেমিক, জঙ্গল প্রেমিক

যারা বিভিন্ন উদ্যানে ভাসমান

ও যারা এসব পণ্য বাজার করে

সবাই পৃথিবীর সমান চরিত্রের বস্তুবাদি

শুধু দেয় আর নেয়, নেয় আর দেয়

পৃথিবীও ভালবাসে আমদানি রপ্তানি, বেডরুম, কে এফ সি ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩০৬ বার পঠিত     ০ like!

গরুর মনোজগত

লিখেছেন বিপুল বটবৃন্ত, ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২

কই যামু?

কুত্তা বিলাই তো কত জায়গায় যায়

ঝোপঝাড়, পিকক, রসনার রসুই ঘর

তারা কত্ত সুগন্ধি সাবানের মোড়ক খুলে

লাইভ শো করে, মোমবাতির আলোয় উলঙ্গ হয়

গরু হলেও, আমিও চাই ... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২২৪ বার পঠিত     ০ like!

কিছুক্ষণ গুড়গুড়িয়ে বৃষ্টি, বৃষ্টির সেরকশ টুপটাপ

লিখেছেন বিপুল বটবৃন্ত, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৩

বৃষ্টির সেরকশ টুপটাপ

কিছুক্ষণ চুম্বন কিছুক্ষণ চুরমার করা খবর নিয়ে আসে বাতাস

পর্দাটা একটু সরাতে হবে বোধয়,

অন্ধকারেরা বাইরে ঠাণ্ডায় কাঁপছে, ভেতরে আসুক

অন্ধকারের সুতো দিয়ে বোনা হবে আলতো কম্বল

জোড়া জোড়া কষ্ট, জোড়া জোড়া বিরহের নীল চুমকি বসিয়ে

নকশা করা যেতে পারে তাতে ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     ২ like!

বিকেন্দ্রিত পেঁচার এক্সপেরিমেন্ট

লিখেছেন বিপুল বটবৃন্ত, ০৯ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৪

দারুণ এক ক্ষণ এসেছে

তোকে ভেবে ঘুমন্ত আর ঘুমান্তিকে

আপনাকে বিকেন্দ্রিত পেঁচার কাজে

যুক্ত রাখা,

দারুণ এক কাজ জুটেছে

তোর খোঁজে কলাভবন বটতলা আর

টি এস সি তে আমলাতান্ত্রিক ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     ১ like!

কুয়াশা ভেজা একজনের রুপালি আশ্বিন

লিখেছেন বিপুল বটবৃন্ত, ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৮

একজন তুমি

আর এসো না রাত্রিবেলা

জোছনার প্রশাখা বেয়ে আধারের কোলাহলের মত

আমার চোখে, আধার সম্মুখে, হৃদয়ের বুকে



এসো না আশ্বিনের রুপালি হাওয়ার হাত ধরে

আধার ঘরে; কুয়াশার মত। ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     ১ like!

হেল্প!!!!! হেল্প!!!!

লিখেছেন বিপুল বটবৃন্ত, ২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১২:১১

প্রতিবন্ধী শিশুদের জন্য বাংলাদেশের কোথাও কি কোন সরকারী/ বেসরকারি আশ্রম আছে? থাকলে তাদের সাথে কিভাবে যোগাযোগ করব? এই বিষয়ে কারও জানা থাকলে প্লিজ হেল্পান

(অতি জরুরি) বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     ০ like!

কয়েকটি পিছুটান, কিছু আনচান মার্কা অনুভূতি

লিখেছেন বিপুল বটবৃন্ত, ০৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২৯

সোহরাওয়ার্দি ভেসে যায় , ভেসে যায় চোখে

কিছু বৃষ্টি-ভেজা পেয়ারা

ঝুড়ি-ভর্তি হেঁটে চলে লোক, চুড়ির হাট

পথ মেপে মেপে

একতারা-ওয়ালা হাটে, বটতলায়- মোল্লায় গুড়ের চা

শিখা চিরন্তনে আগুন, কিছু চোখে চ্যাঁরাগ

অন্তরে মন্তরে বেড়াজালে ভেজালের আখড়া ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     ১ like!

একজোড়া চোখ একঝাক চিল

লিখেছেন বিপুল বটবৃন্ত, ০৭ ই অক্টোবর, ২০১১ রাত ১:৩১

তোকে আমার একটি কথা, কয়েক লগন

একটুখানি খোঁজার জন্য একজোড়া চোখ

একঝাক চিল হন্যে হয়ে ঘোরার মত খুঁজেছিল

পৌষের সব কেউটে রাতে।

একজোড়া চোখ চেয়েছিল

তোর হাওয়ার আলতোখানি একতরফা ভালবেসে

হাজার তারার সাক্ষী হয়ে জেগে থেকে খুঁজেছিল ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     ০ like!

তুমি আবার, আরেকবার

লিখেছেন বিপুল বটবৃন্ত, ০৪ ঠা অক্টোবর, ২০১১ রাত ১২:১৬

আমি আবার তোমার কাছে আসব

তোমার ওই রুক্ষ চুল, কাকচক্ষু ভালবেসে অন্তরাল থেকে

টি এস সি’র দিকে তোমার হেঁটে যাওয়া ভালবেসে

আবার আমি একাকী হাঁটবো বকুল তলা, ছবির হাটে

কয়েকজন কল্পনার বাউল ভালবেসে আমি যেমন

দোতারার কান্নাকাটি শুনে বেড়াই লালনে,

তেমন করেই তোমাকে দোতারা পাগল বাউলের মত ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     ২ like!

সাধ

লিখেছেন বিপুল বটবৃন্ত, ০১ লা অক্টোবর, ২০১১ রাত ২:০৭

একটা প্রিয়জন্ম হলে ভালো হত

কল্পনার সব কিশোরীদের নিয়ে গল্প করতাম স্কুলের বারান্দায় বসে

অথবা ছাদের পাঁচিল ধরে নিরুদ্দেশ হওয়া যেত ঈশান কোনে

আজকের দিনের এইসব ব্যস্ততা থাকতনা,

সারাদিন সারারাত বাসন্তীর হাতে হাত রেখে চোখ চেয়ে স্বপ্ন দেখতাম

ড্রিম লাইটের আলোয় ভেতর

টি এস সির এইসব নিঃসঙ্গতা থাকত না, ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     ০ like!

সপ্ন নিয়ে জোছনা বিলাপ

লিখেছেন বিপুল বটবৃন্ত, ১১ ই জুলাই, ২০১১ রাত ১:৩৩

আগামিকালের সপ্নেও তুমি আমার হবেনা বলে

তোমাকে লেখা আমার এইসব মৃতপ্রায় কবিতা নিয়ে

কোন ঘোর জোছনায় মারা যাব বিরহতলায়,

এইসব সিমেন্টের পাহাড়, জঙ্গল ও পাহাড়ের গন্ধে

ধরা খেয়েছিলাম আমি খ্যাপাটে বাতাস

কাল রাত্রেও তুমি আমার নও এই ভেবে

আমাকে মরে যেতে হবে জোছনার অন্ধকারে ডুবে, ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     ০ like!

হেল্প হেল্প

লিখেছেন বিপুল বটবৃন্ত, ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১২:২০

হরতালে পুলিশের ধরপাকড়ের কিছু ছবি ব্লগে দিতে চাই, কিন্তু দিতে পারছি না। ছবি দেওয়ার নিয়ম শিখিয়ে দিয়ে কেউ হেল্পান প্লিস প্লিস প্লিস!!! বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     ০ like!

বাসন্তি অথবা বরুনা নামের বাস

লিখেছেন বিপুল বটবৃন্ত, ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫২

যতক্ষণ আয়ু ততক্ষণ দীর্ঘশ্বাস শাঁস প্রশ্বাস জুড়ে

অস্তিত্বে যতক্ষণ আছি ততক্ষণই আমার ক্ষয়

তাই আমি রক্তক্ষয়-রত

অতক্ষণ অপেক্ষা করবোনা পতনের জন্য

তিলে তিলে ক্ষয় সহ্য হয়না আমার

ওভার লোড লোকাল বাসে ঠেলা মেরে

উঠে যাব ঠিক ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     ১ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৫৮৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ