তোকে ভেবে ঘুমন্ত আর ঘুমান্তিকে
আপনাকে বিকেন্দ্রিত পেঁচার কাজে
যুক্ত রাখা,
দারুণ এক কাজ জুটেছে
তোর খোঁজে কলাভবন বটতলা আর
টি এস সি তে আমলাতান্ত্রিক
ছুটতে থাকা,
করুন এক এক্সপেরিমেন্ট
সন্ধেবেলার আগের বেলায় দ্বিধা হাসি মুখে তোর
আনজানা এক আগুন্তুকের
হাতটি ধরে হাঁটতে থাকা,
আমার কি আর? আমার আছে মোহন বাঁশি
রাত গভীরে কিছু বলার একটি উপায়,
আমার কি দোষ? ঘুমের ঘোরে ফুল দিয়েছি
তোমার খোঁপায়।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



