সোহরাওয়ার্দি ভেসে যায় , ভেসে যায় চোখে
কিছু বৃষ্টি-ভেজা পেয়ারা
ঝুড়ি-ভর্তি হেঁটে চলে লোক, চুড়ির হাট
পথ মেপে মেপে
একতারা-ওয়ালা হাটে, বটতলায়- মোল্লায় গুড়ের চা
শিখা চিরন্তনে আগুন, কিছু চোখে চ্যাঁরাগ
অন্তরে মন্তরে বেড়াজালে ভেজালের আখড়া
সন্ন্যাসী বেশে আসে কয়েকটি পিছুটান
কয়েকটি আনচান মার্কা অনুভূতি
সবই ভুয়া
সোডিয়াম নিয়নের সবুজ পাতায় একাকার হওয়া
সোহরাওয়ার্দি থেকে ফোঁটা ফোঁটা নিরাকার হাওয়া
অথবা ভালবাসি
কালো পিচের রাস্তা রাতের ঢাকার
চেনা ফন্দিফিকিরে বিদঘুটে পুলিশ
ঘুটঘুটে অন্ধকারে ঘোরে অমলিন
ভর করেছে কেউটে সময়,
রামের সাথে রহিম আসেনা কোথাও
রহিমার সাথে সুমতি আসেনে কোথাও
শুধু অবিরাম, আল্লা না বড় রাম
অথচ,
মহাভারত –কোরান অমৃত সমান
গণধর্ষণতন্ত্রে পৃথিবী গোলাকার, চক্কর মারে
মাথার ভেতর, মাথার উপর নীলাকাশ বন্দি দানবীয় বিলবোর্ডে
আর
আমি আছি
এসবের ধারে-কাছে
রাস্তার ধার বেয়ে হাঁটি
রাস্তা ভালবেসে।
কয়েকটি পিছুটান, কিছু আনচান মার্কা অনুভূতি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।