আগামিকালের সপ্নেও তুমি আমার হবেনা বলে
তোমাকে লেখা আমার এইসব মৃতপ্রায় কবিতা নিয়ে
কোন ঘোর জোছনায় মারা যাব বিরহতলায়,
এইসব সিমেন্টের পাহাড়, জঙ্গল ও পাহাড়ের গন্ধে
ধরা খেয়েছিলাম আমি খ্যাপাটে বাতাস
কাল রাত্রেও তুমি আমার নও এই ভেবে
আমাকে মরে যেতে হবে জোছনার অন্ধকারে ডুবে,
আমি একা মৃতশয্যায় জানলা দিয়ে হাত বাড়িয়ে
আকাশকে বিদায় জানাব নীল ভালবেসে।
আগামিকাল সকালে তুমি
মেঘ হয়ে আকাশে উড়োউড়ি করবে জেনে
যিশুর মত পুনঃরুথানের শর্ত রেখে
চৈত্রের ধুলোর মত আকাশ ছোঁয়ার কষ্ট নিয়ে
ছুটোছুটি করতে করতে বিস্তারিত হারিয়ে যাব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



