দুঃসাহস
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনি শুধু আমার বাবা-ই নন তিনি আমার শিক্ষাগুরু। সাহিত্যের অনুপ্রেরণা। ছোটবেলা থেকে বাবাকে দেখতাম বইয়ের মধ্যে ডুবে থাকতে, মাথার কাছে রেডিও বাজতে। রবীন্দ্র-নজরুল-লালন-লোকগান যার হৃদয়জুড়ে খেলা করে। ভাষা আন্দোলন-বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ-সাহিত্যের নানা গলিপথের প্রাথমিক পাঠ পেয়েছি বাবার কাছে থেকে। বরেণ্য কবি-সাহিত্যিকদের সম্পর্কে জেনেছি। সম্ভবত অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমাকে নিয়ে ঘুরতে ঘুরতে ঐতিহাসিক স্থানগুলো দেখিয়েছিলেন।কবি কাজী নজরুল ইসলামের সমাধি দেখেছিলাম। এখনো মনেহয় বাবা স্কুলের ক্লাসে অভ্যাসগত কারণে পাঠ্যবইয়ের বাহিরে এসে ওনার নির্ধারিত ক্লাসে ছাত্র-ছাত্রীদের মানসিক গঠনের পাঠ দিতে থাকেন, মুক্তিযুদ্ধসহ নানাবিধ আলোচনা মুখরিত করে রাখেন ক্লাসে। বাবা শুধু আমার শিক্ষকই নন, আমার মা-ভাই-বোন, খালাতো-মামাতো-ফুফাতো-জ্যাঠাতো ভাইবোনদেরকেও পড়িয়েছেন, পড়িয়েছেন ছোট মামাকেও। লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবো বাবাকে নিয়ে লেখা তবুও ফুরোবে না। অনিঃশেষ শ্রদ্ধা বাবা, ভালো থাকুন সবসময়।
যাইহোক, আমার প্রথম কবিতাগ্রন্থ-'বারুদ মিশ্রিত মৃত্তিকা' পাওয়া যাচ্ছে অনুপ্রাণন প্রকাশনের স্টলে। স্টল নাম্বার: ৫৬৫ (সোহরাওয়ার্দী উদ্যান)। আগ্রহীগণ বইটি নাড়াচাড়া করে দেখতে পারেন।

সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন