somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিষাদ আব্দুল্লাহ
পেশা: বেসরকারি কর্মকর্তা, সরকারি তিতুমীর কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর। জন্ম: কুমিল্লা, চৌদ্দগ্রাম, বাংলাদেশ ।

গোল্লাছুটের দল

২৭ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই শহরে বিশ্ববিদ্যালয় জীবনের তুখোড় স্বপ্নবাজ বন্ধুরা আর কেউ নেই বললেই চলে । ২০০৯-২০১৮ এ সময়টা জুড়ে আমরা এক সাথে পায়ে পায়ে হেঁটেছি, গান ধরেছি, উল্লাসে কেঁপেছি, মিছিলে নেমেছি, তিতুমীর কলেজের মাঠে কার্ড খেলেছি, সিঁড়িতে, মহাখালী ওয়ারলেস, ব্যাংক এশিয়ার সামনে চায়ের দোকানে, বটতলা, ব্রাক ইউনিভার্সিটির সামনে, গুলশান-হাতিরঝিল লেকে কত শত হাজার গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে, সেইসব গল্পগুলো এখন পুরো শহরময় জুড়ে প্রতিটি ছাত্রের ভিতর ঘুরছে।
অনার্সের পর সর্বপ্রথম রাজেল হুট করে চাকরি নিয়ে ময়মনসিংহ চলে গেল যা অবিশ্বাস্য লেগেছে কারণ তার পুরো ভাবনাজুড়ে একটা সরকারি চাকরির চেষ্টা, সবাইকে ছেড়ে বলা যেতে পারে হঠাৎ করে এই শহর থেকে নীরবে চলে গেল রাজেল। রাজেলের বাসাটা ছিলো আমাদের আস্তানা, হৈইচৈই করার আঁতুড়ঘর। সম্প্রতি রাজেল বিয়ে করেছে, নতুন সংসার নিয়ে সে ভালোই আছে।
সুজন তার বাবার অসুস্থ্যতার (আংকেল এখন আর আমাদের মাঝে নাই, নিশ্চয় তিনি ওপারে ভালো আছেন) বদৌলতে চাঁদপুর চলে গেল।
শান্তও কাউকে না জানিয়ে এই শহর হুট করে ছেড়ে দিল, পরে জানতে পারি কোন একটা কারণে তাকে বাড়িতে থাকতে হচ্ছে।
শুভ এই শহরে লড়তে চেয়েছিল, সে পারি নি এটা বলব না, সে এখন বরিশাল। নিজ উদ্যেগে কিছু করতে চায়।
জুয়েল এখনো একটা সরকারি চাকরি আশায় প্রাণপনে লড়ে যাচ্ছে, মামার বাসা ছেড়ে এখন গাজীপুর থাকে।
সজল ঢাকার উত্তরার স্থানীয় বাসিন্দা হলেও চাকরিসূত্রে এখন নারায়ণগঞ্জ থাকে।
তুহিন টঙ্গীর স্থানীয় বাসিন্দা, উত্তরায় চাকরি করে। ভালোই আছে সে।

হ্যাঁ, বন্ধুদের মধ্যে এখনো অব্দি একমাত্র সফল মানুষ হিসেবে বলা যেতে পারে সিদ্দিককে। তার জীবন সংগ্রামের কাহিনী প্রতিটি পিছিয়ে পড়া মানুষদের অনুপ্রেরণা দিবে, এখনো অব্দি সিদ্দিকই একমাত্র যে সরকারি চাকুরি পেয়েছে, পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে এখন রাজশাহীর সার্দায় ট্রেনিংয়ে আছে।
মাহবুব সরকারি চাকুরির আশায় আশায়, এখন চাকরির সুবাদে ফরিদপুর আছে।
ফারুক ছাত্রজীবন থেকে একটা স্কুলে শিক্ষকতা করে, এখন এর পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছে।
লিটন ছাত্রজীবন থেকে টিউশনি করায় এখন এর পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছে।
মিন্টু সদ্য বিয়ে করেছে, যতটুকু জানি টিউশনি করায়, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে।
আমাদের সব বন্ধুদের মধ্যে একজনই বান্ধবী ছিল, চাঁদনী। কোন এক অভিমানে তার সাথে আর কথা হয় না, শুনেছি অনার্সের পর চাকরি নিয়েছে, নিশ্চয় সে ভালোই আছে।
সম্ভবত ২০১৭ সালের মাঝামাঝিতে, সরকারি তিতুমীর কলেজের ছাত্রী মিতুলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। সে আমার ডিপার্টমেন্টে পড়ে। তাকে ভীষণ রকম ভালোবাসতাম। মানে ব্লাইন্ড লাভ। সবসময় মনের ভিতরে যেভাবে আমার প্রেমিকাকে ভাবতাম, অনেকটা সেরকমই ছিল, ভালো আবৃত্তি করতো, কলেজের তুখোড় মেধাবী ছাত্রী, কবিতাও লিখে,বাঁধন নামে স্বেচ্ছা রক্তদান সংগঠনের সাথে যুক্ত, সংস্কৃতিমনা। গত মার্চের ১৯ তারিখে তাকে প্রেম প্রস্তাব দেওয়ার পর, কিছু না বলে, আমাকে না জানিয়ে গত এপ্রিলের ১৯ তারিখে বিয়ে করে ফেলল, এই কষ্ট আমার আজন্ম সাথী। যেন ট্রমার মধে ঢুকে গেছিলাম, যাইহোক চারপাশের প্রিয়জনদের সহযোগিতায় এখন ভালোই আছি। মিতুল নামেও এই শহরে আর আমার কেউ নেই।
আমিই একমাত্র যে আমারই সুনির্দিষ্ট কোন স্বপ্ন ছিল না, বহুস্বপ্নে মাতাল হয়ে শহরের অলিতেগলিতে ঘুরে বেড়ানোটাই ছিল আমার উদ্দেশ্য ও লক্ষ্য। অথচ আমিও তো কোন না কোন স্বপ্ন নিয়ে এই ঢাকা শহরে এসেছিলাম। এখন পেটের তাগিদে আমিও আজ ঢাকা ছাড়ছি....

বিষাদ আব্দুল্লাহ
১৬.০৬. ২০১৯

সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×