somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ার সুপারিশ

২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি। এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি না হওয়ার পরামর্শও দিয়েছে মঞ্জুরি কমিশন। সম্প্রতি গণবিজ্ঞপ্তি প্রচার করে শিক্ষার্থীদের ১২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

ইউজিসি বলছে, শিক্ষার্থীদের প্রতারণার হাত থেকে রক্ষা করতেই এ বিশ্ববিদ্যালয়গুলোকে চিহ্নিত করা হয়েছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তারা শিক্ষার্থীদের কাছে সার্টিফিকেট বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।

মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, বিশ্ববিদ্যালয় যেনো ব্যবসার জানালা না হয় সেটাই আমাদের দেখার বিষয়। আমরা শিক্ষার্থীদের প্রতারণা থেকে দূরে রাখতে চাই। মন্ত্রণালয়কে শিগগিরি এই বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মন্ত্রণালয় যতই দেরি করবে ততই আমাদের ছেলেমেয়েরা প্রতারিত হবে।

এসব বিষয়ে অভিভাবকদেরও সচেতন হতে বলেছেন চেয়ারম্যান। তিনি বলেন, অভিভাবকরা টাকা দিয়েই তাদের ছেলেমেয়েকে ভর্তি করাবে। কোথায় ভর্তি করাচ্ছেন সেটি আগে দেখে নিবেন। খালি সার্টিফিকেট নেওয়ার জন্য ভর্তি করে কোনো লাভ নেই।

১১ ভাগে ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়মের তথ্য প্রকাশ করেছে ইউজিসি। যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সাবধান করা হয়েছে সেগুলো হচ্ছে-ইবাইস, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, কুইন্স ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট সাউর্দান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং, প্রাইম ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি চট্টগ্রাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রিটানিয়া ইউনিভার্সিটি এবং দারুল ইহসান ইউনিভার্সিটি।

ইউজিসির নির্দেশে সব আউটার ক্যাম্পাস বন্ধ করায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে শিক্ষার্থী ভর্তিতে কোনো বাধা নেই। শিক্ষার্থীদের সচেতন করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে আরো গণবিজ্ঞপ্তি আসছে বলে জানিয়েছেন মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান।

সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×