somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ১০ কারণে নষ্ট হতে পারে আপনার বন্ধুত্ব!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুত্ব হচ্ছে দুই অথবা তার অধিক কিছু মানুষের মধ্যে একটি সম্পর্কবিশেষ যাদের একে অপরের প্রতি পারস্পরিক স্নেহ রয়েছে। ... ইস্ট - মিডিল-ইস্ট এর কাছাকাছি এলাকায় বন্ধুত্ব বলতে এটা বিশ্বাস করা হয় যখন অন্য কালচারের সাথে তুলনা আসে, বন্ধু হচ্ছে যারা একে অপরকে সম্মান, নির্বিশেষে বিশ্বাস এবং যারা ব্যক্তিগত উত্সর্গমূলক কাজে সহায়তা করে।

মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্ক। জীবন যে ভাবে এগোতে থাকে, সে ভাবেই বদলাতে থাকে আমাদের আশেপাশের বন্ধুরাও। কেন আমরা হারিয়ে ফেলি পুরনো বন্ধুদের? যাদের ছাড়া কোনও সময় একদিনও ভাবতে পারতাম না? জেনে নিন বন্ধুত্ব নষ্ট হওয়ার ১০ কারণ।

১) সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনের গুরুত্বগুলোও বদলে যেতে থাকে। বিশেষ করে বড় হওয়ার সঙ্গে আমাদের কাজের চাপ বাড়ে। বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে, ঘুরে যেই সময়গুলো কাটাতাম, সেই সময়গুলো আর পাওয়া যায় না।

২) বন্ধুত্ব সব সময় ধরে রাখা সহজ হয় না। বন্ধুত্ব করা সহজ, কিন্তু টিকিয়ে রাখা অতটা সহজ হয় না অনেক সময়। টিকিয়ে রাখার জন্য তখন চেষ্টা করতে হয়।

৩) ভালবাসা অনেক সময়ই বন্ধুত্বের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। কোনও বন্ধু প্রেমে পড়লে তার জীবনের গুরুত্বের দিকগুলো পাল্টে যায়। যেই সময়টা বন্ধুদের জন্য ছিল, তা তখন প্রেমের জন্য। ফলে বন্ধুদের থেকে দূরে সরে যান তারা।

৪) ২০ থেকে ৩০ বছর বয়স জীবনের কঠিন সময়। এই কেরিয়ার গড়ার চাপ, নিজেকে প্রমাণ করার, কিছু করে দেখানোর প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশার চাপ, কখনও রেষারেষি অনেক সময় বন্ধুদের মধ্যে দুরত্ব হয়ে দাঁড়ায়।

৫) পরিবারের কাছ থেকে যে সমর্থন, আত্মবিশ্বাস আমরা পাই না, কাছের বন্ধুত্বের মধ্যে তা খুঁজি। কিন্তু অনেক সময় আমাদের জীবনের সিদ্ধান্ত বন্ধুরাও সমর্থন করে না। তারাও পাশে থাকে না। এ ভাবেও দূরে সরে যায় অনেক বন্ধু।

৬) অনেক বন্ধুর ক্ষেত্রেই দেখা যায় যোগাযোগ রাখতে, বন্ধু অটুট রাখতে আমরা একাই চেষ্টা করে যাচ্ছি্। অন্য দিক থেকে বিশেষ উত্সাহ দেখা যায় না। এই বন্ধুত্বগুলো একটা সময় পর শেষ হয়ে যায়।

৭) কোনও কোনও বন্ধু চুটিয়ে এনজয় করার জন্য দারুণ। কিন্তু আবার এই সব বন্ধুদের জন্য সময়ও নষ্ট হয়। অনেক সময় অযথা কারণে খরচও হয়। তাই একটা সময়ের পর এদের থেকে দূরে সরে এসে নিজের জীবন একটু গুছিয়ে নেওয়াই ভাল।

৮) নিজের সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে অন্য কারও বন্ধুত্ব হয়েছে বা তার জীবনে নতুন বন্ধু এসেছে, এটা অনেকেই মেনে নিতে পারেন না। বাড়তে থাকে দুরত্ব।

৯) সময়ের সঙ্গে সঙ্গে আমরা বদলাতে থাকি। যে বিশেষ পছন্দ বা ভাললাগা এক সময় দু’জনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছিল, সেই কারণটাই হয়তো এখন আর আপনার জীবনে নেই। এ ভাবেই ধীরে ধীরে বেড়ে যেতে থাকে দুরত্ব।

১০) কখনও কখনও সামান্য কারণেই বন্ধুত্ব শেষ হয়ে যায়। পুরনো ছবি দেখলে মনে পড়ে কী এমন হয়েছিল? হয়তো ছোটখাট ঝগড়া, তর্কবিতর্ক।

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×