শোনাবেন আপনার গল্পটা ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মাদকের মরণ ফাঁদ থেকে কি কেউ ফিরতে পেরেছেন?যদি আপনার জীবনে ঘটে থাকে এরকম কোন সফলতার ঘটনা তাহলে কি কষ্ট করে আপনার ঐ অভিশপ্ত জীবনের শুরু থেকে আবার এই সুন্দর জীবনে ফিরে আসার গল্পটা শোনাবেন আমাদের?
কে বলতে পারে বলুন, আপনার সেই সত্য ঘটনা শুনে বদলেওতো যেতে পারে আরো কিছু তরুণের অভিশপ্ত জীবনের পথচলা। আপনিও নিশ্চয়ই এর ব্যতিক্রম চাইবেন না!
জানিনা আপনারা কে কিভাবে নেবেন। জীবনের ঠিক এইক্ষণে এসে আমিও খুঁজে বেড়াই আমার জীবনের এখন থেকে ১০ বছর আগের সেই হাড়িয়ে যাওয়া ১০টি মাস। সত্যি বলছি কোনভাবেই হাতরে পাইনা আমার জীবনের ঐ হারানো ১০টি মাস।
বলেই ফেলি; কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখার ৩০ দিনের মধ্যেই প্রথম সিগারেটের স্বাদ বুঝতে পারলাম তারপর আর থামা নেই, দিনের পর দিন বেড়েই চললো ঐ স্বাদ, ঐ গন্ধ, ঐ আড্ডা! এখানে বলে রাখি, দূর্ভাগ্যক্রমে তখন আমি ভালোই গাইতাম, প্রায় সব অনুষ্ঠানেই আমার উপস্থিতি নিশ্চিত। এভাবে দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। কিন্তু মানুষতো, তাই আরো চাই, আরো চাই, যেনো আমাকে চাইতেই হবে। কিছু কাছের ভালো বন্ধুদের মূল্যবান পরামর্শে কোনো গানের মঞ্চে ওঠার আগে সিগারেটের সাথে কিছু বাড়তি সংযোগ শুরু করলাম। যা আমাকে ঐ মঞ্চগুলোতে আগের চেয়ে অনেক বেশী আলোকিত করতো। বেশ ভালো লাগতো তখন। তারপর আরো ভালো চাই আমার। বাড়তে থাকলো প্রতিটি মঞ্চের আগে আগে। ঠিক বুঝতেই পারিনি কখন যে কি হয়ে গেলো। আস্তে আস্তে শুধু মঞ্চ নয়। রাতের হলের ছাদে সাথে গীটার আর সিগারেটের সাথে মিশ্রণ সত্যি এ এক অন্যরকম অনূভূতি! সাথীদের মজা দিতে দিতে কখন যে মধ্য রাত পেরিয়ে ভোর হয়ে যেতো বুঝতেই পারতাম না। তারপর আবার বিকেলের খোলা মাঠ সাথে গীটার আর তার সাথে ঐ সিগারেটের সাথে বাড়তি মিশ্রণ (মারিজুয়ানা)। ঠিক বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরুনো পর্যন্ত আর যেনো আমি থামতেই চাইনি।
উফ! পড়াশোনার ঝক্কিঝামেলা শেষ! ক্লাস নেই! পরীক্ষা নেই! হলের ছাদ নেই! ঐ খোলা মাঠ নেই! কিন্তু ঐ যে অমিয় মারিজুয়ানা! ওই ব্যাটা কিন্ত ঠিক আছে। শুধু আছে বললে ভুল হবে। বলতে পারেন ভাতের বদলে মারিজুয়ানা! ব্যাটা সবসময় পকেটে বর্তমান। আর যায় কোথায়। মঞ্চে আমার ঐ আলোকিত উপস্থিতি একমাত্র বাবা মারিজুয়ানাই করতে পারেন। তাছাড়া নয়। আস্তে! আস্তে!! আস্তে!!! আমার ঐ আলো ক্ষীণ হতে লাগলো, আবার কখন যে একেবারে ক্ষীণ থেকে আরো ক্ষীণ হয়ে গেলো টেরই পাইনি!
বিশ্ববিদ্যালয় পেরুনোর ১২ মাস পর, কি জানি, হয়তো অলৌকিকভাবে মাথায় একটা ভাবনা ঢুকলো। ফিরে পেতে চাইলাম আমার সেই সোনালী, আলোকিত মঞ্চ, ছাদ, মাঠ, আ্ড্ডা। কিন্তু ততদিনে সব শেষ।
এরপর। এরপর আর একটিবারের জন্যও আমি ঐ মধু মিশ্রণে যাইনি। নেইনি মারিজুয়ানা। খুব ভালো আছি আমি, খুব ভালো। জীবনের ঠিক এই ক্ষণে এসে আমার জীবনের ঐ ১০ টি মাস আমি এখনো খুঁজে বেড়াই। কিন্তু পাবো কোথায় বলতে পারেন?
-----------------------------------
৫টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।