
ছবিঃ সংগৃহীত
কুমিল্লা থেকে ঢাকা প্রায় পশ্চিম দিকে হওয়ায়, জীবনে যতবার ঢাকা গেছি, ততবারই বাসে উঠার পর মনে হইছে 'বাস পশ্চিম দিকে যাচ্ছে'। বেশিরভাগ সময় পশ্চিম দিকে যাওয়াই স্বাভাবিক কিন্তু সাক্ষাৎ পশ্চিম থেকে ৯০ ডিগ্রি বাঁক নিয়ে দক্ষিণে বাস গেলেও মনে হয় 'বাস পশ্চিম দিকেই যাচ্ছে'! এমনকি চিটাগাংরোড-সাইনবোর্ডের মত জায়গায়ও আমি অলওয়েজ পশ্চিমমুখী থাকি!
রাজশাহী রংপুর উত্তরবঙ্গের জেলা। তাই মাথার মধ্যে এটাও গেঁথে গেছে। রাজশাহী থেকে ২০১৩ সালে ফেরার পথে এই সমস্যার মধ্যে পড়েছিলাম। গাড়ী যতদিকে যত ডিগ্রি অ্যাঙ্গেলেই বাঁক নিক, আমার কাছে মনে হচ্ছে বাস পূর্বে দিবেই চলছে ঢাকার উদ্দেশ্যে। নাটোর থেকে প্রাকৃতিক কাজকর্ম সেরে যখন বাসে উঠলাম এবং বাসটা চোখের সামনে ইউ-টার্ণ নিলো, তখনও মনে হলো 'বাস পূর্ব দিক থেকে ইউ-টার্ণ নিয়ে আবার পূর্বদিকেই চলতে থাকলো'।
আহা! আহারে!!
এ বছরের এপ্রিল মাসে যশোর থেকে ফিরছিলাম। যশোরের পর মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ জেলার যে অংশটুকুই অতিক্রম করছি, তা কেবল পেছনের দিকটাকে দক্ষিণে ঠেলে দিয়ে 'উত্তরের দিকেই অগ্রসর হচ্ছি'! ডানে বামে যত বাঁক-ই আসুক, আমার এগিয়ে যাওয়ার দিক কেবল একটাই। সে হলো উত্তর। এমনকি ফেরি পার হওয়ার সময়ও উত্তর দিকে আসলাম। আসবই বা না কেন। উপরোক্ত জেলা গুলো যে দক্ষিণবঙ্গে অবস্থিত! তাই সেখান থেকে ঢাকা আসতে ডান বাম কি গো আবার!? সামনের সবটাই উত্তর!
পূর্ব অংশের গল্পটাও বলি তবে। ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার- এসব জেলায় যাওয়ার সময় 'সর্বদা পূর্ব দিকে যাই এবং আসার সময় সবটা রাস্তা-ই পশ্চিম দিক'। বলাই বাহুল্য, এ অঞ্চলেও আমার "একদিক-বিশিষ্ট-ভ্রমণ" ডান বামের ধার ধারে না। যেতে কেবল পূর্ব এবং আসতে কেবল পশ্চিমা পথঘাট লাগে।
আবার ট্রেনে উঠলে মাতাল না হওয়া সত্ত্বেও আমার তাল ঠিক থাকে। তবে বাস-মাইক্রো-জিপে উঠলে আমার কী হয়?
আরেকটা কথা।
নারায়ণগঞ্জ, নরসিংদী, পুরান ঢাকা, ফেনী তে সবাইকে উত্তর দিকে ফিরে নামায পড়তে দেখলাম। ধানমন্ডি (ঢাকা), রাজশাহীতে দেখলাম দক্ষিণ দিকে ফিরে নামায পড়ে। চেন্নাইতে দেখলাম বরাবর পূর্বদিক হয়ে নামায পড়ে। বিষয়টা কী হতে পারে, বলতে পারেন?
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



