আমরা যারা স্পোর্টস রিপোর্টার দেশের ফুটবলের হেরে যাওয়া ম্যাচ রিপোর্ট আর পোস্ট ম্যাচ রিপোর্ট লিখতে লিখতে কখনো কখনো ক্লান্ত হয়ে যাই। তবে মাঝে মধ্যে জয়ের সংবাদ লিখতে গিয়ে রোমাঞ্চ ভর করে লেখনি। এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপে ফুটবল দলের সাফল্য দেখে মনটা অনেক বড় হয়ে উঠছে সব সময়। সারা বঙ্গবন্ধু স্টেডিয়ামে এখন লাল সবুজের ঢেউ। হাজার হাজার লাল সবুজ উত্তরীয়। গ্যালারি টই-টম্বুর।
সাধারণত খেলা থাকলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটু আগে ভাগে ঢুকি। আজ বিকেল ৫টায় শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল। বাংলাদেশ বনাম থাইল্যান্ড দলের লড়াইটা দেখতে ৩টায় এসেছি। দেখি দর্শকের বাধভাঙা জোয়ার। যেমনটা দেখেছিলাম আর্জেন্টিনা - নাইজেরিয়া ম্যাচে। টিকিট বিক্রি হচ্ছে কালােবাজারে। সব মিলিয়ে উত্তপ্ত স্টেডিয়াম। এখন মাঠে মামনুলদের খেলা দেখানোর পালা। যেতে হবে ফাইনালে।
আজকের খেলা দেখা যাবে সরাসরি চ্যানেল নাইনে।
আজকের বাংলাদেশ একাদশ: রায়হান, ইয়াসিন, নাসির, জামাল ভূইয়া, জাহিদ, মামুনুল, এমিলি, হেমন্ত, সোহেল রানা, ইয়ামিন এবং গোলকিপার সোহেল।
আলোচিত ব্লগ
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

