আমাদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বলেছেন, "আমি এমন দিন দেখতে চাই যেদিন নারীদের দ্বারা পুরুষ নির্যাতিত হবে।"
হাও.. হোয়াট...!!! বিলিভ মি, আমি ভিডিওটা না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারিনি একজন দায়িত্বশীল ব্যক্তি এমন বক্তব্য রাখতে পারেন।
অবশ্য তাঁর স্বপ্ন পূরন হতে চলেছে... সেদিন পত্রিকায় দেখলাম, এক স্ত্রী ঘুমন্ত স্বামীর গায়ে গরম পানি ঢেলে পালিয়েছে। বেচারা হাসপাতালে মৃত্যু শয্যায়।
পৃথিবীতে নারীবাদী নারী আছে, নারীবাদী পুরুষও আছে। কিন্তু পুরুষবাদী একজনও নেই। এখন নারীবাদী হওয়াটাও এক ধরনের স্মার্টনেস। পুরুষরা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হোক।
হ্যাঁ অস্বীকার করার জো নেই, এদেশে নারীরা বরাবরই পুরুষদের দ্বারা নির্যাতিত। আই মিন শারীরিক ভাবে নির্যাতিত। কোর্টে একটা দাম্পত্য কলহের বিচারের রায় যে কোন মূল্যে নারীর পক্ষে যায়। কিন্তু তার আগেই যে মেয়েটি পুরুষটির অন্তর কুড়ে কুড়ে খেয়েছে, খামচে ক্ষত বিক্ষত করেছে মন নামের বস্তুটিকে। তার কোন বিচার নেই। কারণ ইন ভিজিবল এভিডেন্সের মূল্য কোর্টের কাছে নেই। অথচ শারিরীক কষ্টের চেয়ে মানসিক কষ্ট বেশি যন্ত্রণাদায়ক।
আমার নারী ফ্রেন্ডরাও একমত হবেন, পুরুষের বিরুদ্ধে এভাবে নারীকে দাড় করিয়ে দেয়ার ফলাফল মোটেই সুখকর নয়। আর যাই হোক, অন্তত শান্তি আসবে না। যে অন্যায় করবে তারই শাস্তি হতে হবে এবার সে পুরুষ হোক আর নারী। যুদ্ধ করে কখনো শান্তি আসে না।
আজকে বুঝতে পারছি, একজন পুরুষ এমনি এমনি এরশাদ হয়ে ওঠে না। প্রতিটি এরশাদের পেছনেই একজন রওশন থাকে।
রওশন এরশাদের সেই ডায়ালগগুলোর ভিডিও লিংকঃ
রওশন এরশাদ আসলে সেই দিন কি বলেছিলেন......
---------পোস্টটি এক ভাইয়ের ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া -------
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




