somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন পর্যবেক্ষকের অনেক কিছুই থাকে, শুধু কিছু বলার মত পর্যাপ্ত সাহসটুকু থাকে না...

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিন্তা করে দেখলাম, আমি শুধুই একজন Observer, বাংলায় যাকে বলে পর্যবেক্ষক ।

আমি দেশের সকল কিছু পর্যবেক্ষণ করছি কিন্তু কিছু বলার সাহস বা ইচ্ছা আমার নেই । আমি দেখছি আমাদের রাজনীতিক ব্যক্তিত্বরা ধুমসে অন্যায় করছেন, আমি পর্যবেক্ষণ করছি, প্রতিবাদ করার সাহস আমার নেই । আমি দেখছি, রাস্তাঘাটে অহেতুক জ্যাম লেগে থাকে, কিছু পয়সাওয়ালা মানুষের গাড়িগুলো অহেতুক রাস্তায় নামার কারণে কিংবা রাস্তার পাশে অনৈতিকভাবে পার্কিং করে রাখার কারণে, আমি পর্যবেক্ষণ করছি, তবু সামনে এগিয়ে যেয়ে তাদেরকে কিছু বলার সাহসটুকু আমার নেই । তবে এই পর্যবেক্ষনের একটা রেজাল্ট আমি পেয়েছি । পয়সাওয়ালা মানুষগুলো এসি ছাড়া চলতে পারে না, ট্র্যাফিক পুলিশদের কিছু পয়সা-কড়ি দিয়ে চুপ করানো এদের বা হাতের ব্যাপার আবার সমাজের জনসাধারণের সাথে লোকাল কিংবা সিটিং বাসগুলোতে যাতায়াত করা এদের জন্য অপমানজনক ইত্যাদি ।

আমি দেখেছি, বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতির নামে কিংবা খেলাধুলার নামে কিংবা সামান্য নারীঘটিত বিষয় নিয়ে কথা কাটাকাটি, আবার মারামারিও বাধে । এই মারামারির মধ্যে পড়ে অনেকেই তাদের জীবনের কিছু না কিছু হারায় আবার অনেকে হয়তো মূল্যবান জীবনটাই হারায় । আমি নিজেও একদিন এমনই একটি মারামারির মাঝে পড়েছিলাম । আমি কাউকে মারিনি কিংবা কেউ ভুল করেও কেন জানি আমাকে মারেনি । আমি মারামারি ঠেকানোর চেষ্ঠায় ছিলাম । এই কারণে হয়তো গালাগালি খেয়েছি অনেক কিন্তু গায়ে কেউ হাত তুলিনি । আমি এই ব্যাপারটিও পর্যবেক্ষণ করেছি ।

আমি অনেক সময়ই মফস্বল শহরের এমন রাস্তা দিয়ে যাতায়াত করি, যেখানে নিত্য বাসে পুলিশ কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীর সিকিউরিটি চেক-আপ হয় । কিন্তু এযাবৎ কালে কোনদিন কোন আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ কোনদিন আমাকে ব্যক্তিগতভাবে চেক-আপ করেনি । এমনকি আমাকে দেখেও অনেক সময় না দেখার ভান করেছে, হ্যাঁ, আমি এটাও পর্যবেক্ষণ করেছি । মাঝে মাঝে মনে হয়, আমার চেহারাটাই হয়তো অতি সাধারণ অথবা মনে না রাখার মত কিছু একটা ।

আমি দেখেছি আমার ফেসবুক একাউন্টে এমন অনেক বন্ধু আছে, যাদের দুইদিন আগেও হয়তো কেউ চিনতো না কিন্তু আজ তারা ফেসবুক সেলিব্রিটি । তাদের আপলোড করা একেকটি ছবিতে শ-পাচেক কিংবা শ-ছয়েক লাইক পড়া নুন্যতমের পর্যায়ে পড়ে । তাদের একেকটি বিশ্লেষণীয় পোস্টে শতাধিক লাইক অথবা কমেন্ট, তাদের সেলেব্রিটি হওয়াকে প্রমাণ করে । আবার এমন অনেক বন্ধুকেই দেখেছি, যারা দেশে থাকতে হয়তো তাদেরকে কেউ চিনতোই না অথবা তাদের সাথে হয়তো কথাই বলতো না, পরবর্তীতে তারা বহু কষ্টে-মিষ্টে পাড়ি জমায় বিদেশ-বিভূঁইয়ে, সে হোক স্টুডেন্ট ভিসায় কিংবা ওয়ার্কিং ভিসায় । যখন তারা বিদেশ থেকে ফেসবুকে কিছু আপডেট দেয়, তখন সেই আপডেটে সে অভূতপূর্ব সাড়া পায় । ভাবতেই অবাক লাগে । আমি কিন্তু এই ব্যাপারগুলোও পর্যবেক্ষণ করি ।

এরকম হাজারটা ব্যাপার হয়তো বলা যায়, যা আমি পর্যবেক্ষণ করি । হয়তো অনেকেই ভাবতে পারেন, আমি কি পর্যবেক্ষণ করে জেলাস ? হয়তো হ্যাঁ, আবার হয়তো না । আমার জানা নেই । আবার আমি শুধুই পর্যবেক্ষণ করি, এর আরেকটি কারণ হতে পারে আমি দুর্বল । অবশ্যই শুধুমাত্র মানুসিকভাবে । আমি দেখছি আমার পিছনে প্রয়োজনীয় সাপোর্ট নেই । আমার দেশের মানুষ নিজের ভালো বুঝেই খালাশ । আমি দেখছি আমার পাশেই খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, যুদ্ধপরাধের মত ইস্যু নিয়েও ফালতু রাজনীতি চলছে, গণজাগরণ মঞ্চ বানিয়ে অন্য উদ্দেশ্য হাসিল করা হচ্ছে, আমি কিন্তু শুধুই পর্যবেক্ষণ করছি । ইনশাল্লাহ্‌, যদি বলার মত কোন একদিন আসে, সেদিন আমি আমার এই সব পর্যবেক্ষণের গল্পগুলো বলবো, অনেক সাহস করেই বলবো ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×