somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেশ কয়েকটি কৌতুক পড়ুন, হাসি আসবেই, গ্যারান্টি দিচ্ছি (সিরিয়াস পোষ্টগুলোকে একটু রেস্ট দিই, আসুন) :P :-B

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক তো গল্প বা সমালোচনামূলক পোস্ট দিলাম । আজকে একটু ব্যতিক্রমধর্মী পোস্ট করবো । হ্যাঁ, আজকে দেবো কৌতুক । কারণ জীবনে হাসিরও বেশ দরকার আছে ।

১.
বন্ধুদের মজলিসে একজন সবার সামনেই খুব গর্ব করে গল্প করছিলো ।
"আর বলিস না, এই তো সেদিনই তো আমার বউ আমার সামনে এসে ঝুকে পড়লো ।"
এই কথা শুনে উপস্থিত সবার মুখ হাঁ হয়ে গেলো । এর মধ্যেই একজন আবার জিজ্ঞেস করলো, "কি !! সত্যি ? তা ঝুকে কি মাফ চাইলো নাকি ?"
এইবার গল্প করা বন্ধুটির মুখ ফ্যাকাশে হয়ে গেলো । সে উত্তরে বললো, "আরে না, সে ঝুকে গিয়ে বললো, এইবার খাটের নিচ থেকে বেরিয়ে এসো । তোমায় আমি আর মারবো না ।" B-)

২.
জনৈক ব্যক্তি হাইওয়েতে গাড়ি চালানোর সময় সামনে হঠাৎ একজনকে দেখে বেশ জোরেই ব্রেক কষলেন । গাড়ি থামিয়েই গাড়িচালক গাড়ি থেকে নেমে এলেন গাড়ির সামনে পড়া ব্যক্তিটিকে ঝাড়ি মারার জন্য । কিন্তু কিছুক্ষণ কথা বলার পরই বুঝা গেলো, গাড়ির সামনে দাঁড়ানো লোকটি আসলে পাগল । তো জনৈক ব্যক্তি বললেন, "এই পাগল, সরে দাড়া, না হলে কিন্তু গাড়িতে আঘাত খেয়ে মরে যাবি ।" পাগল ব্যক্তিটি তখন গাড়িচালককে তাচ্ছিল্য করে বললো, "ইশ, একটু আগে মাথার উপর দিয়ে প্লেন চলে গেলো, তাতেই কিছু হলো না, আর উনি আসছেন গাড়ি নিয়া......" :-P

৩.
সালাম নামক একজন ব্যক্তি পুলিশ স্টেশনে ফোন দিলো ।

সালামঃ পুলিশ ভাই, তাড়াতাড়ি এখানে আসেন ।
পুলিশঃ কেন ?? কি হইছে ?? কোন সমস্যা ??
সালামঃ এখানে মাটির নিচে অনেক মানুষের লাশ ।
পুলিশঃ (এবার রীতিমত ঘাবড়ে গিয়ে) বলেন কি !! কই আপনি ?? জলদি ঠিকানা বলেন......
সালামঃ কবরস্থান ।
পুলিশঃ (সম্পূর্ণ রেগে গিয়ে) হারামজাদা, পুলিশের লগে ফাইজলামি !!!!!!! :#)

৪.
এক বন্ধু আরেক বন্ধুকে ফোন দিলো ।
- হ্যালো, দোস্ত, রেজাল্ট দিছে তো, দেখতে যাবি না ?
- না, রে, আমি এখন আব্বার সামনে আছি । তুই যা, আমার রেজাল্টটাও দেখে আছিস । মনে হয় ফেলই করবো । শোন, যদি এক সাবজেক্টে ফেল হয়, তাহলে ফোনে বলবি, Good Morning to you । আর যদি দুইটা সাবজেক্টে ফেল হয়, তাহলে ফোনে বলবি, Good Morning to you and your father । ঠিক আছে ? তাইলে আর কেউ বুঝবে না ।

বন্ধুর কথামত প্রথমজন রেজাল্ট দেখে এসে বন্ধুকে ফোন দেয় ।
- হ্যালো......
- দোস্ত, Good Morning to you, your family and your neighbor also । B-)) B-))

৫.
জনৈক ব্যক্তি একটি মেয়েকে ফোন দিলো ।

- হ্যালো, ভালো আছেন ?
- হ্যাঁ, আছি । কিন্তু আপনি কে ?
- আমি আপনার একজন শুভচিন্তক । আচ্ছা, আপনার কি বয়ফ্রেন্ড আছে ?
- (মেয়েটি ভাবলো সত্য বলে দিলেই তো ঝামেলা চুকে যায়) হ্যাঁ, আছে ।
- সুমি, আমি তোর ভাইয়া বলছি ।
- ওহ, ভাইয়া, সরি, আমি তো মিথ্যা বলেছি ।
- দাড়া, তোকে মিথ্যা বলাচ্ছি......

মেয়েটি কোনমতে ফোন কেটে দিয়ে আতংকিত হয়ে গেলো । তাহলে ভাইয়াকেই কি সে বলে দিলো তার রিলেশনের কথা । ভাবতেই ভাবতেই মোবাইলে আরেকটি অপরিচিত নাম্বার থেকে কল আসলো । মেয়েটি এই কলটিও রিসিভ করলো ।

- হ্যালো, কি ব্যাপার, ফোন ধরতে এত দেরি করলা কেন ?
- কে ?
- কে, মানে ? আমার গলাও চিনতে পারো না নাকি ?
- ওহ, জান, তুমি ?
- এই সুমি, আমি তোর ভাইয়া বলছি, এইবার শিউর হয়েই গেলাম যে তোর রিলেশন আছে । দাড়া, বাসায় এসে তোর খবর নিচ্ছি ।
;) ;)
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×