somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেশাকর দ্রব্য আর প্রেম - বলুন তো কোনটা বেশি ক্ষতিকর ? আসুন একটু তুলনা করি.... :) :)

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের এই দেশে বর্তমান তরুণ প্রজন্মের জন্য বিভীষিকাময় দুইটি শব্দ হচ্ছে প্রেম আর নেশা । যদিও প্রেমকে এক শ্রেণীর লোক নেশার কাতারেই ফেলে থাকেন । তবু এখানে আমি নেশা বলতে বুঝাচ্ছি বিভিন্ন মাদক যাকে অনেকেই ড্রাগ বলে থাকেন । তাহলে কয়েকটি উদাহারণ দেই । এই তো কয়েকদিন আগেই আমাদের শহরে (বিশেষ কারণে নির্দিষ্ট করে বললাম না) অনার্স ফাস্ট ইয়ারের একটি ছেলে খুন হলো, তাও কিনা সমবয়সী পরিচিত একটি ছেলের কাছে । কারণ নারীঘটিত । ছেলেটি শুধু তার প্রেমিকাকে উত্যক্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় তাকে মৃত্যকে বরণ করে নিতে হলো । এরকম ঘটনা এখন হরমেশাই ঘটছে । কি বাপু, প্রেম করতে চুলকায় নাকি ?

আজকাল প্রেম আবার অনেকটাই ফ্যাশনেবল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । একেকজনের দুই-তিনটা প্রেম তাকে ভীষণ আকারে ফ্যাশনেবল করে তোলে বন্ধু-বান্ধবের কাছে । যার প্রেম নেই, তার দামও নেই । আজব রীতি-নীতি । অনেকের কাছে জানতে চেয়েছি প্রেমের ব্যাপারে, অনেকেই আমাকে বলেছে প্রেম না করলে ব্যাপারটা প্রেস্টিজের বিষয় হয়ে দাঁড়ায় । তাই না চাইতেও ...... কিন্তু এই প্রেম যে তাদের কিরকম উপকার করছে, এর উত্তর অনেক প্রেমিক-প্রেমিকার কাছেই নেই । সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে, আজকাল অনেক ঠুনকো প্রেম শেষমেশ পরিণতির দিকে গড়ায় না । ফলশ্রুতিতে জীবন ঝুঁকির মুখে পড়ে । এই তো গেলো প্রেম বিষয়ক কথা । এখন আসা যাক নেশা বিষয়ক কথাবার্তায় ।

কোন সন্দেহ নেই বাঙালী সংস্কৃতিতে নেশার কোন স্থান নেই । এই নেশার আইডিয়া এসেছে পাশ্চাত্য থেকে । আর কে না জানে, আমরা পাশ্চাত্যকে অন্ধের মত অনুসরণ করি অনেক আগে থেকেই । এই মাদকও কেমন জানি অনেকটাই প্রেস্টিজের ব্যাপার । বিশেষ করে উচ্চবিত্ত ঘরের ছেলে-মেয়েরা এসব না খেলে বা না নিলে, অনেকটাই অবাক বিষয় হয়ে দাঁড়ায় । এই কারণেই কয়েকদিন আগেই বাংলাদেশে প্রবেশ করা ইয়াবা এখন এত জনপ্রিয় । লক্ষ লক্ষ পিস ইয়াবা প্রায় প্রতিদিন কতশত তরুণ-তরুণীর জীবন নষ্ট করছে । অনেককেই দেখা যায় সিগারেট খাওয়া অভ্যাসে পরিণত করে । আবার অনেকেই শুধু অকেশনালি খায় । তাদের ভাষ্যমতে, আমি তো এটা নিয়মিত খাই না । কিন্তু যারা এখন নিয়মিত এই সিগারেট খায় তারা সকলেই এই সিগারেট প্রথমে অকেশনালি খাওয়া শুরু করেছে । আবার অনেকেরই ধারণা এই সিগারেট না খেলে মেয়েদের সামনে ইম্প্রেশন থাকে না । নিতান্তই ফালতু কথা ।

আসলে আজকের এই তরুণ প্রজন্মের ধ্বংসের কারণ পাশ্চাত্য সংস্কৃতি আর পাশের দেশ ভারতের সংস্কৃতি অন্ধের মত অনুসরণ করা । এই অনুসরণে যে একেবারে কোন লাভ হচ্ছে না, তা হয়তো আমি বলবো না কিন্তু কোনটা ঠিক আর কোনটা ঠিক না, এটা যতক্ষণ আমরা বুঝতে পারবো না ততদিন আমার মনে হয় এই অনুসরণ হওয়া উচিৎ শুধুমাত্র বিচক্ষণ বুজুর্গদের পরামর্শে, তাহলেই হয়তো ধীরে ধীরে সমাজ থেকে অবক্ষয় কমানো সম্ভব হবে । তবে কেউ যদি জিজ্ঞাসা করে, এই প্রেম আর নেশার মধ্যে ক্ষতি কোনটায় বেশি ? আমার কাছে প্রশ্নটাই কেমন জানি । দুটোই ক্ষতিকর, দুটোতেই যথেষ্ঠ কন্ট্রোলের ব্যাপার আছে । আসুন, নিজের ভালো নিজে বুঝে চলি ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×