
জীবন!
সেতো কোন গদ্যের পটভূমি নয়!
কিংবা কবিতার কোন রূপরেখা।
জীবন কি তবে!
কেউ কেউ বলে, জীবন সুধু গতিময়
কেউবা আবার একে দেখে বিষাদময়
অনেকেই জীবনকে খুঁজে পায়
রক্তমাখা চলার ছন্দে।
কেউবা পড়ে থাকে জীবনানন্দে।
কখনো নাকি জীবন মিষ্টি হাসে
কখনো নাকি জীবন ভালোবাসে
তুমি কি জানো কখন তা?
পড়ে দেখো জীবনের দু'পাতা!
জীবন মচকে যাবার নয়,
নয় সে হতাশায় মুহ্যমান হবার।
জীবন সেতো শুধু বয়ে চলার,
কলকল ধ্বনিতে নদীর পানি
যেভাবে বয়ে যায় নিরন্তর।

----------------------------------------------------------------------------------------------------------------------------
If you are interested to visit My Blog--- Bangla Books PDF: . You are always welcome at the Large Online Bangla Book Store.
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



