নবম-দশম শ্রেণীতে পড়া অবস্থায় একটা ডাইরিতে যা ভালো লাগতো তা লিখে রাখতাম। তা হতে পারে কোন পেপার থেকে অথবা কোন বই থেকে। তবে, শব্দগুলো লেখকের মতো করে না বসিয়ে নিজের মতো গুছিয়ে লেখার চেষ্টা করতাম।

আজ পুরনো দিনের ডাইরিগুলো হাতাতে গিয়ে এই ডাইরিটা হাতে পড়লো। কিছু পুরনো স্মৃতি আর আশা করি মূল্যবান কথা সামু ব্লগারদের সামনে উপস্থাপন করতে পারবো।
আত্মবিশ্বাসের গুরুত্ব
নিজের উপর পরিপূর্ণ আস্থা রাখার নাম আত্মবিশ্বাস।
নিজের উপর আত্মবিশ্বাস রাখুন। দেখবেন, পৃথিবীটা আপনার হাতের মুঠোয় চলে এসেছে।
তবে অতিরিক্ত কোন কিছুই ভালো নয়, তাই অতিরিক্ত আত্মবিশ্বাসে কোন কাজ ঠেলে করবেন না। তাহলে সেটা হবে গোঁড়ামি।

সমালোচনা
মনে রাখবেন অন্যায় সমালোচনা অনেক ক্ষেত্রে আড়াল প্রশংসারই নামান্তর। কেননা, মরা কুকুরকে কেউ কখনো লাথি মারে না।
অন্যায় সমালোচনায় কান দিবেন না। কানটাকে বাঁচিয়ে রাখবেন।
সমালোচনায় নিজেকে সংশোধন করে নিন।
আপনার চেয়ে আপনার জন্য বড় শিক্ষক আর কেউ হতে পারে না। নিজেকে নিজে পরিবর্তন করতে না চাইলে, পৃথিবীর কেউ তা পারবে না।

সমারসেট মমঃ জীবনবাদী লেখক
মম-এর লেখার পদ্ধতি ও স্বভাব ছিলো ভিন্নতর।
বিকেলে লেখার জন্য তার মস্তিষ্ক একটুও কাজ করতো না। কোন লেখা শুরু করার আগে ঘণ্টাখানেক পাইপে ধূমপান করতেন এবং দর্শন শাস্ত্র পড়তেন। তারপর, লিখে যেতেন অনর্গল।

ক্লেরান্স ডেরোঃ
ক্লেরান্স ডেরো একজন শ্রেষ্ঠ আইনজীবী ছিলেন। তিনি তার আত্মজীবনীতে লিখেছেনঃ “জীবনের না দেখা পথটাকে আগে কি অন্তহীন আর দীর্ঘ মনে হতো। আজ পার হয়ে আসা পথটুকু মনে হয় কতোই না ছোট!

তো এতক্ষণ ডাইরির কিছু কথা তুলে ধরলাম! আরও আছে, ধীরে ধীরে তা তুলে ধরবো, হয়তো এতে চলে আসবে আমার গল্প। নিজের গল্প বলায় একটা আলাদা আনন্দ আছে!
সামুতে এসে এতো ভালোবাসা পাবো ভাবিনি। সামুতে অনেক অনেক ভালোবাসা জমা। আমি প্লাবিত হয়ে যাচ্ছি। সবার উৎসাহ, মন্তব্যগুলো সত্যি খুব অনুপ্রেরণামূলক।
==============================================================
সুবিশাল বাংলা বইয়ের অনলাইন ব্লগঃ Bangla Books PDF
You are always welcome to read and inspire others to read. Reading is a very good habit which explore the earth in front of you.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

