somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি রানা
বাস্তব এবং সাধারন মানুষ আমার লিখার জীবন। এখানে রানা নামের একজন অতি সাধারন ব্যক্তির দৈনিক জীবন এবং তার দৃষ্টিতে সমাজের বর্তমান অবস্থা এবং এর প্রভাব তার নিজের ভাষায় প্রকাশ করা হবে।

রবিবার নীলার বিয়ে.......(৫)

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবিবার নীলার বিয়ে.......(১)
রবিবার নীলার বিয়ে.......(২)
রবিবার নীলার বিয়ে.......(৩)
রবিবার নীলার বিয়ে.......(৪)
এরপর থেকে................

কথায় আছে বেকার মানুষের চোখ এবং মুখ লজ্জা কোনটায় নাই। আমি কথাটা জানতাম এবং নিজেকে এইসবের উর্ধ্বে ভাবতাম, কিন্তু আমিযে সবার মতোই লজ্জাহীন তা এবার হাড়ে হাড়ে টের পেয়েছি। প্রেমিকার টাকাকে নিজের টাকা মনে করা, নাস্তা করে বিল দেওয়ার জন্য তার দিকে তাকিয়ে থাকা , সিগারট খাওয়ার জন্য টাকা খুজে নেওয়া , প্রয়োজনীয় ছোট-খাটো জিনিস গুলো গিফট হিসেবে চাওয়া ইত্যাদি বিষয় গুলোতে আমি আমি অভ্যস্ত হয়ে উঠছিলাম।

একদিন সকালে নীলা সামান্য শপিং এর জন্য বের হলো, আমিও সেখানে গিয়ে হাজির। শুধু এখানেই না সে যেখানেই যাচ্ছে আমিও সেখানেই হাজির হয়ে যাচ্ছি(যদিও নীলা খুব কমই বের হতো)। দুপুরে বের হলে আমরা একটা সপিং সেন্টারের খাবারের দোকানে বসতাম। আর বিকালে বের হলে সিআরবি । সিআরবি যাওয়ার সময় বেশির ভাগ সময় নীলা আমাকে নিয়ে যেত, সে রিক্সা নিয়ে আসতো আমি তাতে উঠে পরতাম। ফেরার সময়ও তাই হতো।
একদিন সিআরবি তে বসে আছি স্বাভাবিক কথা বলছিলাম, বিড়ি ফুঁক ছিলাম হঠাৎ রনি ফোন করলো: " কইরে তুই?" এইতো সিআরবি তে বসে আছি, আমি বললাম। ওখানে কি করিস? । নীলার সাথে বসে আছি। "আচ্ছা আসবো নাকি?" চলে আয়, আর হা আসার সময় সিগারেট নিয়ে আসিস। "আচ্ছা" বলে রনি ফোনটা রাখলো। পরবর্তী বিশ মিনিটে রনি পৌছে গেল।(সত্যি বলছি রনির বাইকটা যখন নিজের চোখে দেখলাম, কলিজাটা বিশাল বড় হয়ে গেল। আসলে এটাই মনে হয় বন্ধুত্ব আলাদা একটা শক্তি থাকে বন্ধু পাশে থাকলে ।)
নীলার সাথে কথা বলছি, রনি বেকগ্রউন্ডে মিউজিক দিয়ে যাচ্ছে অনরগল। হঠাৎ করেই মন চাইলো নীলাকে জড়িয়ে ধরি। কিন্তু পাবলিক প্লেস তা সম্ভব না। নীলার ডানদিকে বসাছিলাম, তার ডান হাতটি শক্ত করে জড়িয়ে ধরলাম, প্রথমে নীলা চোখ বড় করে ফেলে পরে রনি আছে বলে নিজেকে সামলিয়ে নেয়। রনি আমার দিকে তাকিয়ে গান বন্ধ করে আস্তে করে উঠে চলে যায়। আমি এভাবে প্রায় বিশ মিনেট তাকে ধরে রেখেছিলাম।
সন্ধ্যা হয়ে গিয়েছে আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। যদিও যেতে মন চাইছে না। রনিকে বিদায় দিলাম। আমি আর নীলা রিক্সায় উঠলাম।নীলা আমার বাম দিকে বসা আর আমি আমার হাতের মুঠোই শক্ত করে নীলার হাতটা ধরে আনমনে রিক্সাওয়ালা কাকার দিকে তাকিয়ে আছি, সেও একনাগারে পেডেল মেরে যাচ্ছে, একবার উপরের দিকে উঠছে আবার নিচের দিকে নামছে।
নীলা আমার বাম গালে চুমু দিয়ে দিল। আমিও কি এই সময়ের অপেক্ষায় ছিলাম???? খানিক বিলম্ব না করে আমিও তার ঠোঁটে চুমু দিয়ে বসলাম। কয়েকটি মুহূর্তে ঘটনাটি ঘটে গেল কিন্তু রেস রয়ে গেল অনেকক্ষণ।
কাল আমার জন্মদিন।নীলা সারাদিন ব্যস্ত প্লেন করা নিয়ে....কাল সারা দিন তার সাথেই কাটাতে হবে। কোন কথা বলতে বা শুনতে সে রাজিনা। বার বার জিজ্ঞাসা করছে কোথায় যাবো? আমি বললাম দেখা যাক কাল কি হয়..................................
চলবে.............................
ঘরে থাকুন, নিরাপদ থাকুন।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২০ সকাল ১০:০২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×