আমি ব্রাক্ষনবাড়িয়ার ছেলে । কদিন যাবৎ ভাবছি কিছুই লিখবোনা। গতকালত মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল দুটি কারনে :
১) ব্রাক্ষণবাড়িয়ার কিছু মানুষের নির্বুদ্ধিতার কারনে ,বিশেষ করে কিছু পাতিনেতার কারনে, যাদের কিছু অন্ধ অনুসারি আছে এবং এই অন্ধরা তাদের নেতার কথায় মারামারি করে এবং জানাজায় শরিক হয়।
২) গোটা বাংলাদেশের কিছু মানুষ যাদের চিন্তার ক্ষমতা আসলেই অনেক কম। দু বাক্য কেন বলতে পারে অথবা দু-কলম কেন লিখতে পারে তারা যা মনচায় বলে বা লিখে। যাচাই করেনা বা চিন্তা করেনা ঘটনা কি বা এর মূলে কারা দায়ী?!
আমি গত কদিনে যা যা ঘটনা ঘটেছে তার জন্য লজ্জিত তাই বলে এইনা যে আমার ব্রাক্ষণবাড়িয়া খারাপ। ব্রাক্ষণবাড়িয়াকে খারাপ বলার আগে নিচের লিস্টটা একবার পড়ে দেখেন তারপর তাদের সাথে নিজের যোগ্যতা তুলোনা করে গোটা ব্রাক্ষণবাড়িয়াকে খারাপ বলবেন।
একজন ব্লগার বলেছে যুদ্ধের সময় ব্রাক্ষণবাড়িয়া রাজাকার পয়দা করেছে। ব্রাক্ষণবাড়িয়া যে ভাষা সেনিক ও জাতীয় বীর ও পয়দা করেছে তা তার জানা নেই।
ভালো খারাপ সব জায়গায় আছে, ফেসবুকে বউকে মারারযে ভিডিও দিল কেউত তার বাড়ি নিয়ে প্রশ্ন তুলেনি, তাহলে ব্রাক্ষণবাড়িয়া কেন???
১:আইনমন্ত্রী ব্রাহ্মনবাড়িয়ার
২:মৎসমন্ত্রী ব্রাহ্মনবাড়িয়ার
৩:খাদ্যমন্ত্রী ব্রাহ্মনবাড়িয়ার
৪:সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র ব্রাহ্মনবাড়িয়ায়
৫:২য় বৃহওম বিদ্যুৎ কারখানা ব্রাহ্মনবাড়িয়ায়
৬:সবচেয়ে বড় সার কারখানা ব্রাহ্মণবাড়িয়ায়
৭:সবচেয়ে বড় রেলওয়ে জংশন ব্রাহ্মণবাড়িয়ায়
৮:আখাউড়া স্হলবন্দর ব্রাহ্মণবাড়িয়া
৯:আশুগঞ্জ নৌবন্দর ব্রাহ্মণবাড়িয়া
১০: আশুগঞ্জের সাইলো ব্রাহ্মণবাড়িয়ায়
১১:সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ব্রাহ্মণবাড়িয়ার
১২:ভাষাসৈনিক 'অলি আহাদ' ব্রাহ্মণবাড়িয়ার
১৩:কবিঃ 'আল মাহমুদ, অদ্বৈত্য মল্লবর্মনের, আব্দুল কাদির, হাসান ইমাম, সানাউল হক' ব্রাহ্মণবাড়িয়ার
১৪:মিল্লাত গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, টেকনো ড্রাগস, কিউট কোম্পানি, লিব্রা কোম্পানি, মেসার্স হেলাল এন্ড ব্রাদার্স(আমানত শাহ), মাছিহাতা সোয়েটার কোম্পানি, হামীম গ্রুপ, চ্যানেল ২৪, মোমেন কন্সট্রাকশন, ইগলু আইস-ক্রিম ব্রাহ্মণবাড়িয়ার
১৫বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল শহিদ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া
১৬:সাবেক সেনাপ্রধান ব্রাহ্মণবাড়িয়ার
১৭:সুরসম্রাটঃ 'ওস্তাদ আলাউদ্দিন খা, ওস্তাদ আয়েত আলী খা, আব্বাস উদ্দীন খা, আফতাব উদ্দিন খা' ব্রাহ্মণবাড়িয়া
১৮:'ধীরেনদ্রনাথ দত্ত' এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া
১৯:দেশবিখ্যাত পুতুলনাচের আদিঘর ব্রাহ্মণবাড়িয়া
২০:মোরগ লড়াই এর আদিঘর ব্রাহ্মণবাড়িয়া
২১:রেমিটেন্স আয়কারী জেলাগুলোর মধ্যে ২য় ব্রাহ্মণবাড়িয়া
২২:৫ জন বীরউত্তম এর মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার
২৩:অর্থনীতিবিদ 'আকবর আলি' ব্রাহ্মনবাড়িয়ার
২৪:সাবেক গভর্নর 'সালাহউদ্দিন আহমেদ, নাজিম উদ্দিন' ব্রাহ্মণবাড়িয়ার
২৫:সাবেক বিডিআর মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়া
২৬:পিআইবি, শিহ্মা অধিদপ্তর মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়ার
২৭:নাসার মহাকাশ গবেষক 'আব্দুস সাত্তার খান' ব্রাহ্মণবাড়িয়ার
২৮:১ম মুসলিম ব্যারিষ্টার 'আব্দুর রসুল' ব্রাহ্মণবাড়িয়ার
২৯:উপমহাদেশের বিখ্যাত আলেমঃ 'হযরত সিরাজুল ইসলাম, মুফতী ফজলুল হক আমিনী, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম' ব্রাহ্মণবাড়িয়ার
৩০:বাংলার ক্রিকেট এর লিটল মাষ্টার 'আশরাফুল' ব্রাহ্মণবাড়িয়ার
৩১:অভিনেতাঃ 'আলমগীর, ইরিশ যাকের, জাকিয়া বারী মম, সাজু খাদেম' ব্রাহ্মণবাড়িয়ার
৩২:গায়কঃ 'আখি আলমগীর, আরেফীন রুমী, জনি খন্দকার, পড়সী, শেখ সাদি খান, সৈয়দ আব্দুল হাদি' খুরশেদ আলম ব্রাহ্মণবাড়িয়ার
৩৩:মোটিভেশনাল স্পিকার 'সোলায়মান সোখন' ব্রাহ্মণবাড়িয়ার
৩৪: বাংলাদেশের প্রথম মহিলা জজ রাবেয়া ভূইয়া
ব্রাহ্মণবাড়িয়ার
৩৫: বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মোঃ আফজাল ব্রাহ্মণবাড়িয়ার।
৩৬: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) মহাপরিচালক মোঃ শামসুল হক ব্রাহ্মণবাড়িয়ার
৩৭:জাতীয় বীর 'আবদুল কুদ্দুস মাখন' ব্রাহ্মণবাড়িয়ার
৩৮:দেশের জন্য জীবন দিয়ে পৃথিবীর বুকে বিরল ইতিহাস তৈরী করা সরাইলের ক্ষুদিরাম ব্রাহ্মণবাড়িয়ার।
৩৯:এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে জন্ম নিয়েছিলো সৈয়দ আকবর হোসেন বকুলের মতো সন্তান যিনি এই দেশের জন্যে জন্যে শহিদ হয়েছিলেন। তাঁর আপন ছোট ভাই আর তাকে এক দঁড়িতে বেধে পাকিস্তানি সেনারা ব্রাশ ফায়ার করে মার্ডার করে কুরুলিয়া খালের পাড়ে ফেলে রেখেছিলো।
এই রশিতে বাঁধা ছিলো সরাইলের ঐতিহ্যবাহী সৈয়দ বাড়ির দুই সন্তান।
লাশ যখন পানি থেকে উঠানো হয়েছিলো তার পেটের মাংস খসে খসে পড়ে যাচ্ছিলো।
আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হতে পেরে গর্বিত।
সংগ্রহ
ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

