somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি রানা
বাস্তব এবং সাধারন মানুষ আমার লিখার জীবন। এখানে রানা নামের একজন অতি সাধারন ব্যক্তির দৈনিক জীবন এবং তার দৃষ্টিতে সমাজের বর্তমান অবস্থা এবং এর প্রভাব তার নিজের ভাষায় প্রকাশ করা হবে।

করোনায় বন্দী অবস্থায় আমার ভাবনা!!!(১০) ব্যাচেলর জীবন।

২৬ শে মে, ২০২০ ভোর ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পুরো একটা ঈদের দিন কাটিয়ে দিলাম, দিনটা সবার মতই কেটেঁছে অন্যরকম।
রাত ৩টাই ঘুম থেকে উঠেছি। অভ্যাস হয়ে গিয়েছে এই সময়ে উঠে কাজ করতে বসার। যেহেতু ঈদ তাই রান্না-বান্নার কিছু ব্যপারতো রয়েই যায়। একা থাকি বলেত না খেয়ে বা ঈদ না করে পারবোনা! এ কদিন ব্যাচেলর দের জাতিয় খাদ্য ডিম দিয়ে চালিয়ে দিয়েছিলাম। কিন্তু ঈদে বিশেষ কিছু খাবার খেতে মন চাইছিল বেশ কদিন , চাইবার ও কিছু করন আছে ওদিন ফেইসবুকে একজন বিড়িয়ানি রান্না দেখে লোল(জিভে জল চলে আসা) পড়ে গিয়েছিল। তাই ওদিনই মন স্থির করলাম বিড়িয়ানি রান্না করবো।
দুদিন আগেই বাজারে চলে গেলাম। (লকডাউনের পর থেকে বাজারে যাইনা, পাশের মুদি দোকানে যা পাই তা দিয়েই দিন কাটিয়ে দিয়েছি) বাজারে গিয়েত খুশি হয়ে গেলাম মাঠের মাঝে বাজার বসেছে অনেক অনেক দোকান মানুষও অনেক অনেক একটা উৎসব উৎসব ভাব , মনের আনন্দে ১.৫কেজি গরুর মাংস কিনে ফেল্লাম যদিও ১কেজি কেনার কথা ছিল , দোকানদারের চালাকির কাছে হার মেনে ১.৫কেজি কিনতে বাধ্য হলাম। যাই হোক আমিইত খাবো বলে মনকে শান্তনা দিলাম।
ভোর চারটাই মাংশ কশাতে বসিয়েছি, ডিম সেদ্ধ দিয়েছি চারটা, নুডলস আর ডিম ভোনা করার জন্য টানা সাড়ে চার ঘন্টা খেটে রান্না শেষ করলাম। তার পর গোসল শেষে নুডলস খেলাম অসাধারন রান্না আমার। আমার মাঝে মাঝে মনে হয় বিয়ের পর যদি আমার বউ জানতে পারে আমি এত ভালো রান্না করতে পারি, সে রান্নার পুরো দ্বায়িত্বটা আমার কাধেঁয় তুলে দিবে।
বিড়িয়ানিও সাংঘাতিক ভালো হয়েছে। পেট এবং মন দুটোই ভরেছে।
আমি অতোটা সামাজিক না যে অনেক অনেক মানুষ ফোন করে খবর নিবে। তাই আমার ফোন বেশি ব্যাস্ত থাকেনা।
সুতরাং পরিবারই আমার কাছে সবকিছু, তাই পরিবারকে সময় দেওয়া ।


আয়ান আলী , মেজ ভায়ের ছেলে।


ফারহান এবং আদিবা বড় ভায়ের ছেলে মেয়ে। খুবি দুষ্ট ।

দুপুরের খাবারের পর ইচ্ছে ছিল বের হবো, কোথাও যাওয়ার জন্য না শুধুই ঘোরা ফেরা করা। কিন্তু ঘুমের কাছে হার মেনে বাহিরে যাওয়া আর হলো না। ঘুম থেকে উঠলাম সন্ধ্যা ৭.২৪ মিনিটে তখনো বের হবার ইচ্ছে ছিল কিন্তু বের হতে পারলাম না।
নীলার একটা মেসেজ আসলো খুব সাধারন ভাবে লিখা "Eid Mubarak"। আর বের হতে আর ইচ্ছে হলো না। বসে গেলাম কম্পিউটারে........

নীলা কখনো মিথ্যে বলিনি।
ভালবেসেছি তা সত্যি, কিন্তু তোমার মতো করে অনুভব
আমি কখনো করতে পারিনি।
তোমাকে স্পর্ষ করেছি অনেক বার,
কিন্তু তার যে একটা আবেশ এবং রেশ রয়ে যায় তা বুঝিনি কখনো।

নীলা কখনো মিথ্যে বলিনি।
তোমাকে নিয়ে কল্পনা করছি অনেকবার কিন্তু
ঘর বাধাঁর স্বপ্ন দেখিনি কখনো। ছোট্ট সুখের ঘর।
নীলা ভালোবাসার মানে কি?
শুধুই মিলন নাকি অন্য কিছু?

নীলা কখনো মিথ্যে বলিনি।
বার বার চেয়েছি অনেকবার চেয়েছি ফিরে আসো,
পুরোনো সম্পর্কটার ইতি ঘটাও।
পুরোনত পুরোনই তাতে কি নতুনের আবেশ থাকে?
নীলা পুরোনো প্রেমককে কি কখনো ভোলা যায় না?
নীলা কখনো মিথ্যে বলিনি।
তোমাকে ভালোবাসার মিথ্যে অভিনয় কখনো করিনি,
কিন্তু তোমাকে বোঝার কিংবা ভালোবাসার সুযোগটুকু পাইনি।
নীলা কখনো মিথ্যে বলিনি,
ভালোবাসা শুরু আমরা করেছি কিন্তু শেষটা করতে পারিনি।


লিখে ফেল্লাম, তবে কি লিখেছি নিজেও জানি না। রাতে খাবার খেয়ে আবার ঘুম।

ঘরে থাকবেন, নিরাপদ থাকবেন।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২০ সকাল ৯:৩৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×