শব্দবীজ -----------------------------------
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
দিন গুলো এখন যেন কেমন !
স্বপ্নদের সে কি ভীষণ ইতিবোধ!
কখনো আকাংখাদের লিটমাস পেপারের মত শুষে নেয় সময়,
প্রত্যাশিত স্বপ্নের আঙিনায় ক্রমাগত রক্তক্ষরণ ,
স্বপ্নের কোডগুলোতে সম্ভবত ভাইরাস ঢুকে গেছে,
অপাপী কিংবা পাপবিদ্ধ মনটা ব্যুরোক্রেটিক অভিমানে সিক্ত,
ভরাডুবির খেলাঘরে হরদম টোল পরে দুঃখের হাসিতে।
গতজন্মের সংগ্রহের রং ঝরাতে ঝরাতে হেঁটে চলেছি অবিরাম
একটা স্বপ্ন অনুবাদ করবার প্রয়োজনে মাঝরাতে ডানা ভেজাই।
আমার আপাত ব্রাত্য করে প্রাসাদে সাজিয়েছ প্রজাপতি মহোৎসব
আমি জানি শব্দ অনেক নাছোড়, তারা তোমাকে খুঁজে নেবেই।
এই অক্ষরগুলো তোমার জানালা ছুঁয়ে ধীরে ধীরে এগুবে
তোমার শিয়রের প্রান্তিক সীমায় পৌছে জিরোবে খানিক
একেকটা বিরহ টপকানোর সাময়িক প্রস্তুতি।
শব্দগুলো পর্যায়ক্রমে ছুয়েঁ দেবে তোমায় অস্থিরতায়,
বিবসনা আরশিনগরী পেড়িয়ে আঙ্গুর ক্ষেত
এরপর মায়াচাঁদ আর কুয়াশার ভুল ভ্রান্তি ছাড়িয়ে
ঢেউয়ের রেখাংকন আর সমূদ্র মন্থনের সিম্ফোনী তুলে
ডুব দেবে আমার শব্দগুলো তোমার সর্বাঙ্গে, জড়াবে তোমায়
যেমন সারসের ঠোটে পুরুষ্ট চিংড়ি-
নিয়মের ক্লেদ গুলোকে ধীরে ধীরে খসে পড়বে ।
তোমার গোপন ভল্টে বুনে দেবে আরেকটি স্বপ্নবীজের শেকড়।
৫টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।