ঝরা পাতার কাব্য ___________________________
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
তুমি কাঁদবে খানিক আমি জানি
শরীরী নিষিদ্ধ গল্প থেমে গেলে, নিঃশব্দে।
এখনো তো পাতা ঝরবার দিন আসেনি
তবে কি নেশায় ঝরছো অমন সংগোপনে।
যে জোছনায় আমি ভিজছি এখানে, জানি
জানালা গলে হামলে পড়ছে তোমারও শয্যায়।
চাঁদ নিষ্ঠুর, কৃপন নয় -
লাল বই না পড়েও কতটা সাম্যবাদী!
এই হিমঝরা নৈশব্দে তাই ধোঁয়া ধোঁয়া আকাশ দেখি
বিস্মৃত স্বপ্নেরা এসে ভিড় করে।
বোধহয় এখনই লেখা যায় সেই কাঙ্খিত ঝরা পাতার কাব্য
নেপথ্যে সযত্নে লালিত রঙিন বহ্নিপাতার গল্প।
জেনেছি সব পাতা বসন্তে ঝরেনা,
কখনো শীত, গ্রীষ্ম কিংবা হেমন্তেও ঝরে পরে।
আসলে সৃজন মাড়িয়ে তখন সুখই সর্বস্ব হয়ে ওঠে
আর ঝরা পাতা মাড়িয়ে পথ ভোলা যায়।
আজ ভরা পূর্নিমায়ও তাই দেউলিয়া প্রেমিকের বুকে
গাঢ় কৃষ্ণপক্ষের ছায়া আরো গাঢ় হয়।
হয়তো কেউ কাঁদবে আজ বিকেলে পাতা ঝরে গেলে
কল্পনা মাফিক সুখে মত্ত হবে আবার অবলীলায়।
মৌন মানুষগুলো আজন্ম এভাবেই একা হয়ে যায়
পা টেনে টেনে কোথাও কেটে যাবে হতাশ বছরগুলো।
এভাবেই রচিত হয় ঝরা পাতার কাব্য চিরকাল।
৮টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।