সাবাস বাংলাদেশ
১২ ই মার্চ, ২০১১ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ ভোরে উঠে ফযর নামায পড়ে শুয়েছিলাম। ফলাফল নয়টায় টিউশনি করার কথা থাকলেও ঘুম ভাঙল নয়টায়। এরপর আর সকালে পড়ানো আর সম্ভব নয়। তবে কাজ শুধু এটুকুই ছিল না। দুপুরে একটা বিয়ের দাওয়াত ছিল। কাজেই রেডি হয়ে বের হতেই প্রায় এগারোটা বেজে গেল। বিয়ে বাড়ি গিয়ে জুমআর নামায পড়লাম। খেয়েদেয়ে আবার সেই টিউশন। টিউশন শেষ করে অন্যান্য টুকিটাকি কাজ সারলাম। অতঃপর সন্ধ্যা সাতটার দিকে হলে ফিরে সুযোগ পেলাম খেলা দেখার। ইতোমধ্যে পথে সহযাত্রীর মোবাইল ফোনের এফ এম রেডিওতে স্কোর জানলাম। বাংলাদেশকে জয়ের জন্য ২২৬ করতে হবে। ধরেই নিলাম বাংলাদেশ জিতবে। শুরুতে তামিমের ঝড় দেখে, তারপর দুইটি অযথা আউট দেখে মিশ্র প্রতিক্রিয়া হল। কিন্তু ইমরুল ও সাকিবের জুটি মনে নিশ্চিত আশা জাগালো। কিন্তু হায় কিছুক্ষণের মধ্যে যে প্রলয় ঘটে গেল। তাতে পরাজয় সময়ের ব্যাপার মাত্র বলে হচ্ছিল। দশটা বাজার পর খাওয়ার জন্য এলাম। এক বন্ধু এফ এম রেডিওতে স্কোর শুনে বলল ১৯১/৮। এই কথা শুনে আমার মনে পুনরায় আশা জাগল। আশায় বুক বাধলাম জয়ের আনন্দ করব বলে। অবশেষে শফিউল-মাহমুদুলের হাত ধরে সেই বহু প্রতীক্ষিত বিজয়ের মুহুর্ত এল। গোটা জাতি একসাথে মেতে উঠলাম জয়ের আনন্দে। হয়ত স্বর্গ থেকে সৃষ্টিকর্তাও এই আনন্দ দেখে আনন্দ পেয়েছেন। একটা জাতি তার সাফল্যগুলোকে এর চেয়ে ভালভাবে বোধ হয় পালন করতে পারে না।
মন থেকে তাই বারবার প্রতিধ্বনিত হচ্ছে- সাবাস বাংলাদেশ... সাবাস বাংলার দামাল ছেলেরা। সাবাস তামিম, ইমরুল, শফিউল...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন