somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায় ক্ষণ

০১ লা মে, ২০১১ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সেই দিন।
হ্যাঁ আজকেই সেই দিন।
ভেবে অনেক খারাপ লাগছে। আগামী ২৪ তারিখে ছয় বছর পূর্ণ হবে। কিন্তু আমি আর অপেক্ষা করছি না। আমার যাওয়ার সময় যে হয়ে এল। আজ বিখ্যাত সেই কথাটা মনে পড়ছে- “বেলা যে ফুরিয়ে এল জলকে চল...”। কিছুদিন থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম। মনে হচ্ছিল খুব একটা বোধ হয় খারাপ লাগবেনা। কিন্তু এখন বুঝছি- এত সহজ না। বিদায় বেলা যতই ঘনিয়ে আসছে ততই মনটা পোড়াচ্ছে। ঘুম থেকে উঠেই বিদায়ের প্রস্তুতি শুরু করেছি। বেশিরভাগ কাজ গোছানো ছিল। শেষটুকু শুধু আজকের জন্য ছিল। সেও কম না। সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠেও গুছিয়ে নিতে প্রায় দশটা বাজল। এখন অপেক্ষা করছি।
বুকের ভিতরটা খুব মোচড়াচ্ছে। এটা কাউকে বলে বোঝাতে পারব না। ভুক্তভোগী মাত্রই ব্যাপারটা বোঝে।
আজ আমি আমার দীর্ঘ ছয় বছরের আবাসস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছেড়ে যাচ্ছি। যারা বিশ্ববিদ্যালয় জীবন হলে কাটিয়েছেন তারা আমার কষ্টটা বুঝতে পারছেন নিশ্চয়ই।
কিছুদিন থেকেই বাসা খুজছিলাম। পেয়ে গেলাম। তখন মনে হচ্ছিল- এইতো নতুন বাসায় উঠব, কত মজা। নতুন বাসার জন্য কেনাকাটাও বিস্তর করতে হল। খুশিমনেই কেনাকাটা সারলাম। কিন্তু এখন যখন চূড়ান্ত সময় আসল, তখন বুঝলাম এটা এত সহজ ব্যাপার নয়। কয়েক দিন থেকেই এটা-সেটা কিনে বাসায় রেখে আসছিলাম। নিজের জিনিসপত্রও কিছু রেখে এসেছি। তারপরও অনেক বাকি। দুইজন ছোট ভাই আসছে। ওরা এলে ওদের সহযোগিতায় মালামাল নিয়ে একসাথে বের হব।
বের হব কথাটা ভাবতেই বুকের ভিতরটা চিনচিন করছে। সত্যি বলছি।
সকাল বেলায়ও বিষয়টা তেমন নাড়া দেয়নি। এখন কবিগুরুর সুরে বলতে ইচ্ছে করছে-
ছেড়ে নাহি যাব হায়...
তবু ছেড়ে যেতে হয়...
তবু ছেড়ে যায়...
সবাই দোয়া করবেন যেন নতুন বাসার নতুন পরিবেশে মানিয়ে নিয়ে ভাল থাকতে পারি।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×