অপসংস্কৃতির জন্য মারা গেল দুটি প্রাণ , হায়রে বাঙালি! ভালবাসা দিবস উদ্যাপনে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রেমিক যুগল নিহত ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লবাসা দিবস উদ্যাপনে এসে মর্মান্তিক মোটরসাইকেল উর্ঘটনায় নিহত হয়েছেন এক প্রেমিক যুগল। রাজধানীর হাতিরঝিলে গতরাতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধানমন্ডির আইএসটি’র বিবিএ’র ছাত্র শরীফ মাশিউল্ল¬াহ বাপ্পি (২৫) এবং তার প্রেমিকা ঢাকা মহানগর কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তানজিলা আনওয়ার সজনী (১৯)। তারা দুইজনই রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা। নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী পথচারীরা জানান, গত রাত সাড়ে ৮টার দিকে প্রেমিক-প্রেমিকা একটি মোটরসাইকেলে করে রামপুরা টিভি সেণ্টার থেকে হাতিরঝিলে ওভারব্রিজের উপর উঠে গতি বাড়িয়ে দেয়। প্রেমিকা মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। ব্রিজের ঢাল থেকে নামতে গিয়ে এক পর্যায়ে মোটরসাইকেল উল্টে যায় তারা দু’জনই রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আত্মীয়-স্বজন এসে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এদিকে, বাপ্পির ভাই মো. রনি জানান, দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুই পক্ষের পরিবারই এ ব্যাপারে জানতো। বাপ্পির পিতার নাম মনু মিয়া আর তানজিলা আনওয়ার সজনীর বাবার নাম আনওয়ার হোসেন। দু’ই পরিবারই পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা। এ ঘটনায় উভয় পরিবার ও তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সুত্র: ইনকিলাব
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন