আমি যখন ক্লাস সিক্স এ পড়তাম তখন হঠাৎ করেই এ্যাকুরিয়ামম এর প্রতি প্রচন্ড ঝোক ধরে বসে।
তখন ছোট ছিলাম হাত খরচ ও কম তো কয়েকদিন এর টিফিন এর টাকা দিয়ে একজোড়া গাপ্পি মাছ কিনি
অবশ্য মাছ গুলা পাশের বাসার এক ভাই এর সাহায্য নিয়ে কিনা।।
যাই হোক মাছ তো কিনে ফেললাম।
বাসায় এসে ঘটলো ঝামেলা মাছ গুলা রাখি কই এখন :-(
অনেক খোঁজাখুঁজি করে একটা কাঁচের জার খুঁজে পেলাম। সেটা দিয়েই আমার পিচ্চি এ্যাকুরিয়াম এর জন্ম।
নাম দিয়েছিলাম THE DREAM OF MINE
সারাদিন মাছগুলা কে নিয়ে চলতো যত কল্পনা জল্পনা।
মাছ গুলার প্রতি আলাদা একটা টান ছিলো। বলতে গেলে একটা অবিচ্ছেদ অংশ হয়ে উঠেছে।
কয়েক দিন পর দেখি যে মাছ গুলা কয়েকটা পিচ্চি পিচ্চি বাচ্চা দিয়েছে। আমার খুশি আর কে দেখে। এখন তো আমি মহা খুশি। নতুন নতুন প্লান করছি।
নতুন এক জোড়া মাছ কিনলাম গোল্ডফিস।। মাছগুলা দেখতে অনেক সুন্দর, দেখলেই প্রান ভরে যায়। যাক আমার কাছে এখন দুজোড়া মাছ।। কিন্তু সকালে উঠে দেখি গোল্ডফিস গুলা আমার গাপ্পি মাছগুলোকে খেয়ে ফেলছে। :'( কথায় আছে না সব সুখ কপালে সয় না। আমারও তেমন হলো। কয়েকদিন এমনি এমনি গোল্ডফিস গুলাও মারা গেল।
ততদিনে আমার মোটামুটি সাইজ এর এ্যাকুরিয়াম হয়ে গেছে,
তার কিছুদিন পর আবার গেলাম মাছ কিনলাম,, এভাবেই চলছে মাছ মরছে কিনছি এমন।
ক্লাস এইটে যখন পড়ি তখন তো ফেবুর দুনিয়ায় আগমন। আমাকে আর পায়কে।। ভার্চূয়াল জগৎের নেশায় আমি মও। মাছের প্রতি কেন খেয়াল নেই, আমি আছি আমারর মত।
এখনো অবশ্য একজোড়া মাছ আছে সাথে আমার ফেবুও আছে।
বিমোহিত আমি চিন্তা করছি আগের মত হয়ে যাব,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



