ছেড়ে দিয়ে ধর
আহমেদ শামীম
আর আমি তোমাকেও বলি
যে জীবন তুমি যাপন করছ
যোগ্য তুমি তার-ই
তেমন পিপাসা তোমার নাই
যার টানে টেনে নেবে বিষের পেয়ালায়
জলীয় জীবনটুকু
অথচ পিপাসার্তিও কোনো কমতি নেই
তোমার চোখে মুখে
প্রকৃতি ভিখারী তুমি নও
জীবনের ভুল তুমি ভাঙোনি শক্ত হাতে
কি করে হাত রাখে সেই হাতে সে
তবুও তুমি কেন হাত পেতে আছো
তারচে' এই ভালো মাঝ রাতে
আলো জেলে নিস্ব হয়ে আসো
আমার নিকটে
আমি নেব, আমি দেব আমার কিছুটা
তোমার সবটা যাতে হবে
তুমি আসো
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


