কবি কেন আসে
আহমেদ শামীম
অদৃশ্য সূতার টান বড় বেশি লাগে
অখন্ড অবসরে বিবমিষা জাগে
কাজের মধ্যে মন শুশ্রষা পায়
বন্ধুরা বৃন্দ করে আমাকে জানায়
দূরত্বকে আয়ত্বে নাহয় নিয়ে নেব আমি
বর্তমানকে ভেবে নেব সবচেয়ে দামী
কেন তবে কবি আসে,
'তবু' শব্দ স্তব্ধ করে দিয়ে যায় সব
আকণ্ঠ কাজ আর অবসর-ভেদ, বিকল করে শেষে
নিয়তির নির্মাণ ভেঙে
অকূলে ফেলে যায় কলের কুশীলব
পোতাশ্রয়ে আশ্রয় নেই, জেনে নিয়ে তবু
বন্দর থেকে বন্দরের ব্যবধান পাড় হতে গিয়ে
কুশীলব প্রায় ডুবুডুবু...
তারমাঝে কবি এসে দিয়ে যায় কবিতার ভার
কুশীলব ভুলে যায় সকল সাঁতার...
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৮ সকাল ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


