ঘন্টা
আহমেদ শামীম
টিফিনে ছুটিতে ঘন্টা ঢং ঢং ঢং
বালকের চোখে মুখে ওঠে আসে এক রাশ রঙ
পাষাণে পিঞ্জরে করে দেবতারা বাস
পুজারীর ঘন্টা শুনে জেগে ওঠে মুরদা-ফরাস
ঘড়িটার ঘন্টাধ্বনি মনটাকে দিয়ে যায় দোল
কাঁসার ঘন্টার সাথে বেজে ওঠে বাঙলার ঢোল
রেলের ঘন্টায় ঘুচে যায় অপেক্ষার পালা
বাছুরের ঘন্টা শুনে গাভীটা উতলা
সাইকেলে চলে যায় যে যুবক এই পথ ধরে
তাহার ঘন্টার ধ্বনি টেনে আনে জানালার ধারে
তরুনীর একজোড়া চোখ, চোখের চাহনি
অন্তরে অনন্ত ঘন্টা তার বুকে কান পেতে শুনি
ঘন্টায় ঘন্টায় দিন, আর দিনে দিনে মাস, বৎসর ঘোরে
ফিরে এসো, এসো তুমি নিঃশব্দে নীরবে আমার ভিতরে
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


