হলাহল
আহমেদ শামীম
চুম্বনের আকাঙ্খায় হৃদয়ের রক্ত
তুলে এনেছ তোমার ঠোঁটে
যেমন করে মাটির মাদক লবণ
গোলাপে গোলাপে ফোঁটে
টক ফল বেতারের ঢেউ তুলে
জিভে আনে জল
তেমন তরঙ্গে তুমি আমার অধরে
ঢালো হলাহল
মন্থনে উচ্ছাসে ওঠে লবণের ঝড়
চর্য চোষ্য লেহ্য পেয় এক লহমায়
পলকে পলক রেখে গ্রীবায় গ্রীবায়
সুতাপে অধরা সুখ ধরা দিয়ে যায়
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


