গুলি খাওয়া এক পাখির পড়ন্ত উড়ালে অাছি,
শেষবাবের মতন দেখছি সর্ষের ক্ষেতে এক দল মৌমাছি।
হে বিদায়ী প্রাণ মাটিতে মুখের অাগে বুকটা যেন পড়ে।
শীঘ্রই শিকারী তার হাতের তালুতে শিকার তুলে নেবে।
বিজয়ী চৌকস চোখে অামার দিকে তাকাবে
পায়ে পড়ি প্রাণ ততক্ষণ তুমি থাকো।
তোমাকে বাঁচাতে অামি, চিরকাল-
ভীত সন্ত্রস্ত হয়ে ঘুরেছি এ ডাল ও ডাল,
অাজ তার প্রতিদান চাই, অারেকটু ধরে রাখো-
যতক্ষণ না সে অাসে অামার ঠঁোটের কাছে
চুমু দিয়ে চুষে নেয় অামার শরীরে রক্ত যত অাছে,
চোখদুটো যেন তার চোখে চোখ রেখে নির্ভয়ে মরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


