মাঝেমাঝে নিজেকে খুব ভালো মানুষ মনেহয়। তখন ছোটখাট একটু রিস্কের মধ্যে পড়ে গেলে মনেহয়, "ওরে আল্লাহ আমি এইবার শেষ!
আজকাল ছোটখাট অসুখে পড়লেই মৃত্যু চিন্তা হয়। রাতের বেলায় এই চিন্তা বেশি হয়। সকালবেলা সেসব ভাবলে আবার লজ্জা লাগে:!>
আবার যখন নিজেকে খারাপ মানুষ মনেহয় তখন মনেহয়, আমি যেই খারাপটার খারাপ! আমি কি আর এত সহজে মরবো! খারাপ মানুষ কখনো তাড়াতাড়ি মরেনা!
আবার মাঝেমাঝে জীবন নিয়ে গভীর দুঃখবোধ জেগে ওঠে। এটা করা যেত, ওটা কেন করলাম না এই টাইপ আফসোস মনে বিরাজ করে। তখন মনেহয় এখনও কেন দুনিয়ায় আছি? আল্লাহ কেন আমাকে উপরে উঠায় নেয় না?
পরোক্ষণেই মনেহয়, মৃত্যু তো যেকোন সময় হতে পারে। মৃত্যুবরণ করার আগে কিছু কাজ করে যেতে হবে। কি কি করতে হবে এই বিষয়ক একটা লম্বা লিস্ট মাথায় আসে। তখন মনেহয় মৃত্যুটা একটু পরে হলে ভালো হয়
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




