somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানব জীবনে ঝগড়ার প্রয়োজনীয়তা অপরিসীম

২৬ শে মে, ২০১৪ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানীং আব্বুর উপর আমার অনেক রাগ লাগে। কিন্তু আমি রাগ ঝাড়তে পারিনা। আমি এই জীবনে মানুষের সাথে যত সিরিয়াস ঝগড়াঝাটি করেছি তার মধ্যে ১/১০ ভাগই ব্লগে/ফেইসবুকে করেছি। মাঝেমাঝে নিজের কর্মকান্ড দেখে নিজেরই হাসি পেয়ে যায়।

আব্বুর আমার সম্পর্কে ধারণা আমি ঝগড়াঝাটি করতে পারিনা। মাঝে খালি বলতো আমার যেই মেয়েটা ঝগড়া করতে পারেনা, সে কই! প্রায়ই মনেহয় আব্বুর যদি ফেইসবুক থাকতো তবে আব্বুকে আমি একটা বিশাল চিঠি লিখে রাগ ঝাড়তাম। অবশ্য মাঝেমাঝে ইচ্ছা করে আব্বুকে বাড়ির ঠিকানায় একটা বড় চিঠি লিখে পোস্ট করে দিতে।

যারা আমার সাথে সবসময় থাকে, তাদের মতে আমি যথেষ্ট ছাড় দিয়ে চলি, এটা অবশ্য ঠিক। কিন্তু অনলাইনে কেউ একটু ভুল করলে আমার একটুও ছাড় দিতে ইচ্ছা করেনা। এমনি সময় আমার কারো উপর রাগ লাগলে সেটা চুপচাপ হজম করি। হজম করতে না পারলে একগাদা কথা শুনিয়ে দেই এক তরফা। এতে করে মানুষ অবাক হয়ে কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। এর ফলে ঝগড়া হওয়ার কোনো চান্সই থাকে না।

কিন্তু কাউকে সরাসরি কড়া কিছু বলতে গেলে আমাকে অনেক প্রিপারেশন নিয়ে বলতে হয়। তার উপর আরো একটা সমস্যা হয়ে যায়। যেমন তীব্র ক্ষোভ নিয়ে কড়া বলার সময় আমার কেমন যেন হাসি পেয়ে যায়! তারপর সব আগুনে পানি পড়ে নিভে যায়!X(

আমার পরিচিত একজন আছে ভীষণ ঝগড়াটি। উনার সাথে মেলামেশার পরই আমাকে অনেকে জিজ্ঞেস করতো কোনো সমস্যা করে কিনা। আমার সাথে কোনো সমস্যা হয়নি। কারণ কথাবার্তা তেমন বলিনি। কিন্তু সম্প্রতি উনার সাথে আমার একটা ঝগড়া হয়ে গেছে! এজন্য মনটা ভীষণ বিচলিত হয়ে আছে। :|

ঝগড়ার দিন উনার দশটা কথার বিপরীতে একটা কথা বলেছি। "একসাথে থাকতে গেলে/কাজ করতে গেলে এরকম একটু ঝগড়াঝাটি হয়" টাইপ কথা বলে সে সম্পর্ক আগের পর্যায়ে নিয়ে যেতে চাইছে। কিন্তু চাইলেই কি সবকিছু ভুলে যাওয়া যায়?:|

ঝগড়ার দিন তার সম্পর্কে আমার মনে হয়েছিল... মানুষের সাথে কীভাবে সমস্যা তৈরি করা যায় সেটা সে ভালো মতোই জানে এজন্যই সবার সাথে সমস্যা হয়। কিন্তু সম্পর্ক আগের পর্যায়ে নেওয়ার চেষ্টা দেখে মনে হলো... সে অভার এক্সাইটেড হয়ে যায়।

আমি অনলাইনে অনেক ঝগড়া করতে পারি এটা সত্যি। কিন্তু আমি বাস্তবেও এমন করে ঝগড়া করতে চাই। আজকাল যা অবস্থা দেখছি তাতে করে মনেহয় যে ঝগড়া করতে পারে না, চিল্লাচিল্লি করতে পারে না, সেই আসলে বোকা।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৪ রাত ১:৪৫
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×