আমার মাঝেমাঝে কোন কারণ ছাড়াই অনেক খুশি লাগে। সকালে ঘুম থেকে ওটার পরপরই মনটা মাঝেমাঝে এত ভাল লাগে বলে বোঝাবার না। তখন গান টান শুনতেও ভীষণ ভাল লাগে। সুখ তো কারণ ছাড়াই হতে পারে। আবার মাঝেমাঝে অনেকক্ষণ হাসলেও মন ভাল হয়ে যায়। সুখানুভূতি হয়। এটা যে কারোরই হয়। সুখে থাকার জন্য আসলে বেশি কিছুর প্রয়োজন হয় না। জীবনে সুখে থাকার জন্য যা দরকার তা হল একটু শান্তি। আমি মাঝেমাঝে একটু বেশি সুখী হয়ে প্রকাশ করে ফেলি। এটা ঠিক না। এতে মানুষজনের মস্তিষ্ক ডিস্টার্বড হয়। মানুষজনের মস্তিষ্ক ডিস্টার্বড হলে তখন নানান উদ্ভট চিন্তা মাথায় আসে। যেমন আমার ক্ষেত্রে মানুষের যেসব উদ্ভট চিন্তা মাথায় আসে তার মধ্যে অন্যতম হল "প্রেমে পড়া"। মাঝেমাঝে চিন্তা করি আমি তো এমন কিছু করিনা যেটাতে মনে হতে পারে আমি অনেক রোম্যান্টিক একটা মেয়ে। এটা ঠিক যে প্রেম পড়তে গেলে রোম্যান্টিক হতে হয় না, এটা আসে বিপদের মত করে। অনেক বড় বালা মুসিবত। এর উপর কারো কোন হাত থাকেনা।
এই বালা মুসিবত এর সময় মানুষ আস্পেট থাকে। সুখে উড়ে বেড়ায় না। সুখে উড়ে বেড়ানোর জন্য দরকার সব মিলিয়ে শান্তিতে থাকা।
সুখ আর শান্তির ডেফিনিশন অবশ্য আলাদা। সুখে থাকা মানে হল একটা জিনিস আমার আছে কিন্তু হারানোর ভয় আছে আর শান্তি মানে হল আমার কিছুই নেই তাই হারানোর ভয় নেই। কেউ নিতে পারবে না। কোন হারানোর ভয় থাকবে না। আমার সুখ হওয়ার মত কিছু নাই তাই যা আছে তা শান্তি। এরকম শান্তিতে আজীবন থাকতে চাই। এই শান্তির জন্যই আজ আমি সুখী
আসলে জীবনে ক্যালকুলেটিভ হয়ে খুব ভাল থাকা যায়না, এই বুড়া বয়সে এটাই মনেহয়।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


