আজকে দুপুর থেকে বিকেল পর্যন্ত খুব শান্তির একটা ঘুম দিলাম। এক ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলা অবস্থায় জানতে পারলাম ভূমিকম্প হয়েছে। সেও ঘুমাচ্ছিল, কিন্তু ভূমিকম্পের এক নাড়ানিতে সে জেগে গেছে! আমাকে জিজ্ঞেস করল অনুভূতি আমার কি! আমি তো টেরই পাইনি এটা শুনে সে খুব হাসলো :#>
ভূমিকম্প জিনিসটাই এমন যে সহজে আমাকে নাড়া দিতে পারে না। ২০১৬ সালের শুরুতে একবার ভূমিকম্প হল ভোরবেলায়। আমি হলে আমার রুমে একা ছিলাম। ভূমিকম্প যখন প্রচণ্ড বেগে আমার খাট নাড়া দিচ্ছিল তখন আমি খুবই বিরক্ত হচ্ছিলাম। একবার মনে হচ্ছিল খাট থেকে পড়ে যাচ্ছি। হঠাত কোণাকোণি রুমমেটের জানলার দিকে তাকালাম। তখন মনে হচ্ছিল চোর এসে আমার রুমমেটের জানলা ধরে ধাক্কাচ্ছে
হলে যদিও জানলা ধরে চোর আসার কথা না কারণ সানসেট নাই। কিন্তু খুব রাগ লাগছিল। মন চাইছিল ওয়াটার হিটারের সুইচ অন করে দ্রুত পানি গরম দিয়ে চোরের গায়ে ঢেলে দেই
সব চিন্তাই এত দ্রুত করতে করতেই মনে হল আরেরেএএএ এত ভূমিকম্প হচ্ছে! ভূমিকম্পে নরমালি যেটা করা উচিত সেটা হল খাটের তলায়, টেবিলের তলায় ঢুকে যাওয়া! কিন্তু ওই সময় কি করব না করব ভাবার আগেই ভূমিকম্প থেমে গেল!
তারপর সবার মত আমিও নিচের তলায় নেমে লোকজনের অভিজ্ঞতা শুনতে লাগলাম। অধিকাংশ লোকজনই ভেবেছে জ্বিন ভূত টাইপ কিছু তাদের খাট নাড়িয়ে দিয়েছে!
আমি তো তাও ওইবারের ভূমিকম্পকে চোরের কর্মকাণ্ড ভেবেছি। ছেলেদের হলের একটা ঘটনা শুনে আমি একদম হাসতে হাসতে হাসিখুশি হয়ে গেছিলাম। পরিচিত এক ছোটভাই ভেবেছে হল এটাক করছে বাইরে থেকে কেউ এজন্য সে তার রুমে থাকা বটি নিয়ে রাগ করে নিচের তলায় দৌড় মেরেছিল ভূমিকম্পকে একটা সাইজ দিতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


