প্রথম পর্ব পড়তে এখনে ক্লিক করুন
দ্বিতীয় পর্ব পড়তে এখনে ক্লিক করুন .
"কেন, সিঁড়ির নীচে," "লিভিং রুমে" বললাম আমি৷
"না, সে ভাল দেখাবে না," মা বলল, "কৌশিক অবশ্যই এখন পূর্ণবয়স্ক হয়ে গেছে, ওর প্রাইভেসিরও দরকার৷"
"বেসমেন্টে রাখলে কেমন হয়?" বাবা ওখানে একটা ছোট স্টাডি রুম বানিয়েছিল, ওখানে একটা মেটাল বুককেসও রাখা আছে, একমুহুর্ত ভেবে নিয়ে বললাম আমি৷
গেস্টদের সাথে এমন করতে নেই হেমা৷ বিশেষত ডঃ চৌধুরী এবং পারুলদি-র সাথে তো নয়ই৷ তোমার জন্মের সময় এনারা আশীর্বাদের মতো ছিলেন৷ হাসপাতাল থেকে ওঁনারাই গাড়ি করে বাড়িতে নিয়ে এসেছিলেন, খাবার কিনে এনে দিতেন৷ এখন আমাদের তাঁদের সাহায্য করার পালা৷"
"উনি কীসের ডাক্তার মা?" জিজ্ঞাসা করলাম আমি৷ যদিও আমার স্বাস্থ্য বরাবরই ভাল ছিল, সে সময় আমার ডাক্তারদের অকারণেই ভয় লাগত, আর বাড়িতে একজন ডাক্তার থাকবে ভেবে আমি আরও নার্ভাস হয়ে পড়লাম, যেন শুধু থাকলেই আমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়বে৷
"উনি কোন মেডিক্যাল ডাক্তার নন৷ উনি পি.এইচ ডি৷"
"বাবারও তো পি.এইচ ডি আছে কিন্তু কেউ তো তাঁকে ডক্টর বলে না," বললাম আমি৷
"আমাদের সাথে যখন ডক্টর চৌধুরীর পরিচয় হয় তখন তিনি একাই ছিলেন৷ এভাবেই আমরা শ্রদ্ধা জানাই তাঁকে৷"
আমি জিজ্ঞাসা করলাম তোমরা কতদিনের জন্য থাকতে আসছ- এক সপ্তাহ? দুই? মা পরিষ্কার করে কিছু বলতে পারলেন না; পুরোটাই নির্ভর করছে ওনারা কতদিনে এখানে সেটল্হতে পারবেন ও কোন থাকার জায়গা খুঁজে পাচ্ছেন তার উপরে৷আমার ঘরটা ছেড়ে দেওয়ার ঘটনায় আমি খুব রেগে ছিলাম৷
যে ঘরে আমার কাপড় - জিনিসপত্র থাকে সেখানে না শুয়ে আমাকে মা-বাবার ঘরে খাটে শুতে হবে
এই বিষয়টি আমার ভাবনাকে আরও জটিল করে তুলেছিল৷ কোন বাচ্চাকে একা শুতে দেওয়াকে আমার মা নিষ্ঠুর আমেরিকান প্র্যাকটিস বলে ভাবতেন তাই এতে উত্সা হও দিতেন না তিনি, এমনকি জায়গা থাকলেও আপত্তি থাকত মা'র৷ মা আমাকে বলেছিল যে তার বিয়ে না হওয়া অব্দি মা-বাবার সাথে একই বিছানায় শুতো, এতে অবাক হওয়ারও কিছু নেই বলে মনে করত মা৷
কিন্তু আমি জানতাম এটি মোটেই নর্ম্যাল নয়, আমার স্কুলের বন্ধুরাও আমার মতই ভাবত৷ ওরা যদি জানতে পারে তবে হাসাহাসি করবেই জানতাম আমি৷ মিডল স্কুল আরম্ভ হওয়ার আগের সামার থেকেই আমি একা শুতে চাইতাম৷ শুরু শুরুতে আমার মা রাতে আমাকে দেখে যেত, যেন আমি এখনও শিশুই আছি, হয়ত হঠাত্আনমার দমবন্ধ হয়ে যাবে৷ ভয় পাচ্ছি কিনা জিজ্ঞাসা করত মা৷
বলত আমি ঠিক দেওয়ালের উল্টোদিকেই আছি৷ আসলে, আমি সেই প্রথম রাতে বেশ ভয় পেয়ে গেছিলাম; আমার ঘরে জমাট নীরবতায় আমার বেশ ভয় লাগছিল৷ কিন্তু তা তো আর স্বীকার করা যাবে না৷ আমি যেটা সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম তা হেরে যাওয়ার ভয়৷ আমার এটি তিন চার বছর বয়সেই শেখা উচিত ছিল৷ শেষে ব্যাপারটি সহজ হয়ে এল৷ ভয় আর উদ্বেগ কাটিয়ে কখন যেন আমি ঘুমিয়ে পড়েছি, শেষে সকালে আমি একাই ঘুম থেকে উঠলাম৷ পূবের তেরছা আলো আজ মা'র ঘরের আগেই যেন আমার ঘরে ঢুকে পড়ল৷
তোমাদের আগমনের জন্য বাড়ি সেজে উঠছিল৷ লিভিং-রুমের সোফার জন্য খয়েরি পশমের কুশন কভারের সঙ্গে ম্যাচ করে উজ্জ্বল কমলা রঙের নতুন বালিশ কেনা হ'ল ৷গাছ, কিউরিও সব সাজানো হ'ল৷ আমার স্কুলের ছবিটা ফ্রেম দিয়ে বাঁধিয়ে ফায়ারপ্লেসের উপরে ঝোলানো হ'ল৷ সামনের দরজায় যেখানে ডাকে আসা ক্রিসমাস কার্ডগুলোকে মা আর আমি যত্ন করে আটকেছিলাম সেগুলো একে একে সরিয়ে ফেলা হ'ল৷ তোমার বাবার ধোপদুরস্ত পোশাক পরার অভ্যাসের কথা মনে করে সকালে নিজেদের পরার জন্য ড্রেসিং গাউন কিনেছিলেন, মায়ের গাউনটা ভেলভেটের আর বাবারটা ছিল স্মোকিং জ্যাকেট৷
একদিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখি আমার পুরনো বিছানার চাদরের জায়গা নিয়েছে তামাটে রঙের কম্বল৷ তোমাদের জন্য বাথরুমে ঝুলছে মখমলি নীল নতুন তোয়ালে৷ আমার ছোট্ট ঘরটি থেকে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা হয়েছে, রডে ঝুলছে খালি হ্যাঙ্গারগুলি৷ আমাকে কয়েকটি ড্রয়ার খালি করতে বলা হ'ল, আর আমি আমার দরকারি সমস্ত জিনিসই বার করে নিলাম যাতে তুমি থাকাকালীন আমাকে তোমার ঘরে ঢুকতে না হয়৷ আমার পাজামা, স্কুলে পরার কিছু জামা, আর জিমের জন্য কেনা স্নিকার বার করে নিয়ে এলাম আমার ঘর থেকে৷
লাইব্রেরীর যে বইটি আমি পড়ছিলাম আর আমার বিছানার পাশের টেবিলে রাখা বইগুলিও নিয়ে এলাম৷ আমি যতদূর সম্ভব তোমাকে আমার সমচেয়ে কম জিনিস দেখাতে চাইছিলাম, তাই আমার জুয়েলারি বাক্স থেকে সরিয়ে ফেললাম সস্তা চেনগুলি আর অ্যাভন পারফিউমটাও৷ আমার ডেস্কের ড্রয়ার থেকে সরিয়ে ফেললাম লক করা ডায়রিটা, ক্রিসমাসে পাওয়ার পর থেকে যদিও আমি ডায়েরিতে দু'বারই এন্ট্রি করেছিলাম৷ সেভেন্থ গ্রেডের ইয়ারবুকে যেখানে আমার ছবি ছিল সরিয়ে ফেললাম সেটাও, ওটির শেষ পাতায় আমার স্কুলের সহপাঠীদের লেখা বোকা বোকা মেসেজ লেখা ছিল৷
অনেক দিনের জন্য ভারতে যাওয়ার সময় আমি আমার কোন কোন জিনিস নেব তা ঠিক করার সময়ের কথা মনে হচ্ছিল, পার্থক্য একটাই এবারে আমি কোন জায়গাতেই যাচ্ছি না৷ তবুও আমি আমার জিনিসগুলোকে ট্যাগ আর স্টিকার দিয়ে আলাদা করা বিশ্বজুড়ে ঘোরা স্যুটকেসে ভরে ফেলে মা-বাবার ঘরে টেনে নিয়ে এলাম৷ আমাদের একটি অ্যালবামে তোমার মা বাবার কয়েকটি ছবি ছিল, তোমাদের বিদায় সম্বর্ধনার রাতে তোলা৷
আমি অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে ছবিগুলো দেখলাম৷ ছবিতে আমার বাবা ছিল, সেখানে বাবার কুচকুচে কালো চুল দেখে অবাক হয়ে গেলাম৷ বাবার পরনে ছিল ফতুয়া ধরনের একটি সোয়েটার৷ সোয়েটারের উপর দিয়ে বেরিয়ে থাকা জামার কলারটি ছবির ফ্রেমের বাইরে চলে গেছিল৷ তোমার বাবা সবসময়ে যে স্যুট ও টাই পরে থাকতেন সেটাই পরেছিলেন, তাঁর হ্যান্ডসাম, চশমা পরা শরীরটি কারওর সাথে কথা বলার জন্য সামনের দিকে সামান্য ঝুঁকে ছিল, তার মতো সবজে চোখ কারোরই ছিল না৷
তোমার মা'র সরু মুখের উপর চুল এসে তার উপস্থিতি দৃঢ়ভাবে জানান দিচ্ছিল; র সিল্কের শাড়ীটির শেষ প্রান্তটি তার কাঁধে শালের মত জড়ানো ছিল৷ আমার মা ঠিক তোমার মা'র পাশটাতেই দাঁড়িয়ে ছিলেন, মাথায় কিছুটা খাটো, কানের পাশ দিয়ে অবিন্যস্ত চুল ঝুলছিল৷ দুজনকেই উজ্জ্বল লাগছিল৷
চিবুকের পাশটি যেন মদ্যপানের ফলে হওয়া আরক্তিম দেখাচ্ছিল, যদিও সে সময় তাদের কেউই কলের জল আর চা ছাড়া খেত না, দুজনের মধ্যে যেন একটা টান পরিষ্কার ফুটে উঠেছিল৷ তোমার সম্বন্ধেই আমার আগ্রহ ছিল সবচেয়ে বেশি কিন্তু ছবিতে তোমার কোন চিহ্ন মাত্র দেখতে পেলাম না৷ কে জানে তুমি কোথায় ভিড়ে হারিয়েছিলে? আমার মনে হয় তুমি আমার বাবা-মা'র শোওয়ার ঘরের কোণের ডেস্কে বসে নিজের আনা বইটি পড়ছিলে আর অপেক্ষা করছিলে পার্টি কখন শেষ হবে৷
পরবর্তী অংশ পরের বারে.......
ইংরাজী থেকে ভাষান্তর
[ঝুম্পা লাহিড়ীর শেষ প্রকাশিত ছোট গল্প সংকলন "আন অ্যাকাস্টামড আর্থ" থেকে নেওয়া একটি ছোট গল্প৷ গল্পটি প্রথম নিউইয়র্কার ডট কমে ২০০৬ এর মে মাসে প্রকাশিত হয়৷]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


