পৃথিবী ছুটে চলে ভীষণ ভুল পথে.....
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে আটকে রাখা হয়েছে কফিনে। কেউ আমাকে আটকে রেখেছে। অনেকক্ষণ হয়ে গেল । দম বন্ধ হয়ে আসছে। কার্বন ডাই অক্সাইড বাড়ছে। কমছে অক্সিজেন। প্রচন্ড গরম। সারা শরীর ভিজে একাকার। শরীরে কোন রুপ স্বস্তি পাচ্ছি না। সম্ভবত আমাকে এভাবেই মেরে ফেলা হবে।
আপনি কে?
- সেটা জানার প্রয়োজন আছে কি?
আমাকে আটকেছেন কেন?
- এক্সপেরিমেন্ট।
কিসের এক্সপেরিমেন্ট?
- সেটা আমার জন্য। তোমার না জানলেও চলবে। তুমি বরং অভিজ্ঞতা নাও।
কিসের অভিজ্ঞতা?
- অপেক্ষা কর অপেক্ষা।আমি কতক্ষণ আটকে আছি জানি। গুমোট অন্ধকার। আমি অন্ধকার ভয়। মাথার মধ্যে কারা যেন কথা বলে। অনবরত কথা বলে। কি বলে ঠিক বুঝতে পারি না। কষ্ট হচ্ছে। প্রচন্ড কষ্ট হচ্ছে। কেউ যেন গলা টিপে ধরতে আসছে। ভয়ঙ্কর কি ভয়ঙ্কর।
আমাকে কি মেরে ফেলতে চান?
- যদি তুমি মরে যেতে চাও।
এখান থেকে বাঁচার উপায় কি?
- কোন উপায় নেই।
কেউ কি বেঁচেছে কখনো?
- কেউ কেউ।
আমি বাঁচতে চাই।
- সেটা তোমার ইচ্ছা।আমার শরীর শীতল হয়ে আসছে। স্থবির হয়ে আসছে পুরোটা শরীর। গভীর ঘুমে বন্ধ হয়ে আসছে চোখ। হারিয়ে যাচ্ছি সময়ের গহবরে।
মাথার মধ্যে কারা যেন গুনগুন করছে। কেউ কেউ গাইছে ঘুমপাড়ানী গান। টুইংকেল টুইংকেল লিটিল স্টার। দূর থেকে ভেসে আসছে পুলিশের সাইরেন। ওরা কি আমাকে উদ্ধার করতে আসছে। আমি বাঁচতে চাই।
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস...
...বাকিটুকু পড়ুন
কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন