স্বপ্নবাজ, কান্না আটকে রাখবেন না।
২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আমার ছেলে নতুন এক খেলা শিখেছে। আমাদের বাড়িতে দুইতলা নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। নতুন পলেস্তরা করা ঘরে উচ্চস্বরে কথা বললে দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। প্রথম দিন ভয় পেয়ে বললো , "বাবা ! কে ছব্দ করে ?"
ব্যাপারটা বোঝার পর ভয় পরিণত হয়েছে খেলাতে , মজার সেই খেলা । বাবা বলে চিৎকার করে উঠে আর বাবা ফিরে ফিরে আসে। দারুন একটা মজার ব্যাপার আর সেই সাথে বিস্ময় ! আমাকে বলে , "বাবা , তুমি বাবা করো।"
আমি চিৎকার করে 'বাবা' বলে উঠি। চার দেয়ালে ধাক্কা খেয়ে শব্দটা অদ্ভুত হয়ে ফিরে আসে। ছেলেটা হা হা করে হেসে উঠে আর হাততালি দেয়। ফিরে আসে হা হা হাসির শব্দ , ফিরে আসে হাততালি , ফিরে শৈশব ! আহ শৈশব ! কি অদ্ভুত শৈশব !!
আমি আবার চিৎকার করে বলি , বা-বা !" -
স্বপ্নবাজ সৌরভ।
স্মৃতিকাতর ব্লগার স্বপ্নবাজ সৌরভের বাবা মারা গেছেন ১৩ই ডিসেম্বর। এই বিষয়ে তিনি পোষ্ট দিয়েছেন। একটা দিন কেটে যাওয়ার আক্ষেপে যিনি মন খারাপ করতেন, সন্ধ্যাকালীন বিষন্নতায় যিনি চোখ ভেজাতেন। আজ বাবা হারিয়েও কান্না আটকে রেখেছেন।
ব্লগে শৈশব আর বাবা বিষয়ক আকুলতা আমরা পড়েছি। কিছু কিছু লেখায় বুঝতে পেরেছি লিখতে লিখতে তিনিও চোখ ভিজিয়েছেন। স্বপ্নবাজ সৌরভের যেমন মন তাতে বাবা হারানোর বেদনায় হু হু করে কান্নাটায় ভীষণ স্বাভাবিক ছিল।
কেউ একজন পিঠে হাত বুলিয়ে দিক আর সৌরভ হুহু করে কাঁদুক। দয়া করে কান্না আটকে রাখবেন না স্বপ্নবাজ।
ছেলেটাকে ঝাপটে ধরুন। আপনার বাবা যেভাবে ধরতেন।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন