বন্ধু দিবসে.......
০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।
বন্ধু মানে সুখ দু:খ
বন্ধু মানে কথা
বন্ধুর দু:খেই বন্ধুর
মনে লাগে ব্যথা।
বন্ধু মানে আড্ডাবাজি
ননস্টপ উচ্ছাস
বন্ধুর সাথেই ভাগ হয়
আনন্দ ইচ্ছাস।
বন্ধু মানে বিপদ আপদে
কাছাকাছি পাওয়া
অসুখ বিসুখে বন্ধুই হচ্ছে
ভাল হওয়ার দাওয়া।
বন্ধু মানে হেংলামি
বন্ধু যাচ্ছে তাই
সকল আনন্দের সাথে
বন্ধুকেই যেন পাই।
বন্ধু মানে একসাথে
আনন্দ হইচই
বন্ধুর সাথেই জমে
আড্ডা রইরই।
বন্ধু মানে নদীর তীরে
বাদাম বুট খাওয়া
বন্ধু মানে নদীর জলে
একসাথে নাওয়া।
বন্ধুর সংজ্ঞা কি?
দিতে পারবে না কেউ
বন্ধু মানে অথৈ জলের
উথালপাথাল ঢেউ।

২।
বিদায় বন্ধু বিদায়
চলে গেলেও তোকে ছেড়ে
মনে থাকবি সদাই।
বহুদিন তো ছিলাম
বন্ধুত্বে, হাসি খুশিতে
এবার না হয় গেলাম।
কত আড্ডা কত কথা
খুঁনসুটি, দুস্টুমি আর
ছিল কতই আকুলতা।
সব বন্ধুদের আজ স্মরি
মনে মনে, তাই বুঝি
তোদের সাথেই বন্ধুত্ব গড়ি।
বন্ধুত্ব ভুলে কত বন্ধু হায়
অকালে ঝরে, কোথায়!
চলে গেল অজানায় ।
দুরে গেলেই কি পর হয়রে
বন্ধুত্বের বন্ধন, বন্ধু দিবসে
তোদের কথাই মন শুধু কয়রে।
বন্ধু তোদের কভু, দিব না বিদায়
তোদের কাছ থেকেই করব
সকল আনন্দ উল্লাস আদায়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন